344>||-স্বয়ম্ভর-||
344>||-স্বয়ম্ভর-|| ব্রহ্মশক্তির আঁধার মনুষ্য, চিন্তাও তাঁর নিরালা অবশ্য। ভেদ কেবল সময়ের কর্ম ফল, চিন্তন মননে বাড়ে কর্ম করার বল। বুদ্ধিমান কুড়ায় আনন্দের ফল, মূর্খের নিকট সকলি মাত্র ছল। পৃথিবী সুন্দর, প্রকৃতি সুন্দর, সৃষ্টি সুন্দর,স্রষ্টা ততোধিক সুন্দর। স্রষ্টার গুনেই সকল জীবন সুন্দর, সকল জীবনের গুনে প্রকৃতি সুন্দর। জীবন হবে যত সুন্দর, প্রকৃতিও হবে ততোধিক সুন্দর। সুন্দরের এমন অপূর্ব খেলায়, প্রকৃতি সাজে বারে বারে। মানুষ শ্রেষ্ঠ জীব হয়েও, সর্ব গুনে শ্রেষ্ঠ অধিকার যাচে। মানুষ মাত্রেই নিজের দোষ, অপরের ওপর চাপিয়ে, আরামে থাকতে চায় সুখে। কিন্তু সময় সদাই বলবান রয় যে। সময় ও প্রকৃতির নিয়মে, জল যখন নাকের গোড়ায়, মাথা স্পর্শ করে যায় পাষাণ রূপ ছাদে। ত্রাহি ত্রাহি রবে মধুসূদনকে ডাকে। তার আগে কি ওই ত্রাহি কর্তা রূপে, মধুসূদনকে বারেকের তরেও ডাকে? তাইত বলি প্রকৃতি সে তো নির্দায়, কারন হয়না কারুর কোন দায়। অতএব চিন্তার কিছুই নাই , ব্রহ্মাণ্ডের কোন কিছুই স্থির নয়, সকলেই চলছে গতি হলেও নির্ণায়ক, সময়ের ফেরে কিছুই নয় উপযাচক। মানুষ মাত্রেই স্বয়ং স্বয়ম্ভর, একটু চেষ্...