331>||-হারিয়ে যাওয়া-|| / ||-প্রেমের ব্যাথা-||

331>||-হারিয়ে যাওয়া-||
         ||-প্রেমের ব্যাথা-||


নিরবে  নিভৃতে মনের  কত কথা,
দুজনে বলেছিলাম সকল ব্যাথা।

ওই চোখে দেখেছিলাম সাগরের নীল,
ওই ঠোঁটে এঁকে ছিলাম মনের মন্দির।

ওই হৃদয়ের প্রতিটি স্পন্দন,
আজও জাগায় শরীরে কম্পন।

ওই চোখের পাতায় যে ছবি এঁকেছি ,
ব্যাথা পাবে ভেবে ঠোঁট দিয়ে মুছেছি।

আজ তুমি চলেগেল নীরবে,
একবারও ভাবনি আমারে।

আমি বলতে চেয়েছিলাম কথা,
তুমি রইলে নীরবে,শুনলেনা কোন কথা।

তোমার নীরবতার মুহূর্ত গুলির নিঃশ্বাস,
মনে হতো আমার প্রেমের ব্যর্থ প্রকাশ।

এই ভাবনায় চলে গিয়ে ছিলাম দূরে,
চিন্তার ছায়া থেকে দূরে,বহু দূরে।

ভেবেছিলাম যাবে ভুলে,
সুখে বাঁধবে ঘর, থাকবে আনন্দ মহলে।

আজ দেখলাম বহু বৎসর পর।
ওই চোখে  সেই  চাহনি,
আজও আমি চেয়েছিলাম কিছু বলতে,
তুমি মুখ ফিরিয়ে নিলে।

ওই চোখে দেখেছি বেদনা,
না বলেও বলেছে অনেক কথা।
হয়তো ছিল অভিমানের ব্যথা।

কি হবে আর কথা বলে,
আমাকে তো যেতেই হবে।
তুমি আজো রইলে নীরবে।

রও তুমি মুখ ফিরিয়ে দেখো না ফিরে,
এ জীবনে বোধহয় আর হবেনা দেখা।

আর ফিরবোনা রইবো একা,
শুধু বলা হলনা অনেক না বলা কথা।
চেয়েছিলাম হারিয়ে গিয়েও ফিরে পেতে।

            <--©--●অনাথ●--->
           【--anrc-16/07/2018--】
           【10:10:15 pm==33 L=】
==========================




Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)