333>|| জীবন ও সমস্যা ||

 333>|| জীবন ও সমস্যা ||

          <--©➽-আদ্যনাথ--->

জীবন যখন আছে 

সমস্যা ও থাকবে।

সমস্যা জীবনকে থামিয়ে দেয় না

সমস্যা জীবনকে নুতন পথ দেখায়।


সমস্যা ভাবায় নুতন পথে কিছু নুতন ভাবনার প্রতি,

বাঁধার সামনে নুতন পথ খুঁজে নেওয়াই 

জীবনের অগ্রগতি।


সে নাবিক নাবিক নয়, 

যে উজানে নৌকা বাইতে না জানে।

সে পথিক পথিক নয়,

যে কঠিন পথে চলতে না জানে।


জীবন চলিষ্ণু তাই চলতে হবে,

মাথা উঁচিয়ে বাঁচতে হবে।

নিত্য নুতন পথ খুঁজতে হবে 

সমস্যার সমাধান নিজেকেই করতে হবে।


খুজেঁপেতে জীবনের মনে,

চলতে হবে সমস্যার পথে।

জীবনকে সুন্দরকরে গড়ে তুলতে,

নুতন ভাবনায় নুতন পথে চলতে হবে।


 নদী পথেই হারিয়ে যায়,

তাকে  মনে রাখে কে কবে কোথায়।

জীবনের পথে হরেক সমস্যা,

নুতন পথ দেখায় সর্বদা।


চলা তো এক প্রক্রিয়া মাত্র,

আসল তো মনের দৃঢ়তাই সত্য।

জীবন সাফল্যে  চলার বিলম্ব,

হতে পারে জীবন সাফল্যে বিঘ্ন।


জীবন তো স্রোতের উজানে চলা,

থেমে গেলেই পিছিয়ে পরা।

চলার পথে সমস্যা যদি বিঘ্ন ঘটায়,

খুঁজে নিতে হবে সমাধানের উপায়।

<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->

    27/01/2021;;10:30am

=========================

দামবাবু জানালেন--

জীবনে সমস্যা থাকবেই এবং সেই সমস্যা সমাধানের পথ নিজেকেই খুঁজে নিতে হয় সেটাই বাস্তব। অসাধারণ অসাধারণ হয়েছে লেখাটা। 👏👏👏

--------==========--------------------


ETC || সমস্যা তো জীবনের অঙ্গ---||
সমস্যা তেই যদি থাকে নজর জোরদার,
সামনে পাবে কেবল সমস্যার পাহাড়।
যদি খোঁজ পথ সমাধানের কেবল,
সদাই পাবে উপায় অঢেল।
||-©➽ --ANRC----03/11/2017:::----||
||======================||
When you focus on problems, you get more problems.
When you focus on possibilities, you have more opportunities."
    -Goutam Buddha-


Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)