399>|| -জীবন সুন্দর করে গড়তে -||
399>||-জীবন সুন্দর করে গড়তে -|| <---©-আদ্যনাথ---> শুরু করছি আজ আমার ভালো লাগা অতি প্রিয় একটি শ্লোক দিয়ে। যেটি "ঋগ্বেদ" এতে উল্লেখ আছে। ""ওঁ অসতো মা সদ্গময়। তমসো মা জ্যোতির্গময়। মৃত্যোর্মামৃতং গময়। আবিরাবীর্ম এধি।। রুদ্র যত্তে দক্ষিণং মুখং, তেন মাং পাহি নিত্যম্।''" সহজ করে লিখলে------- “ওঁ অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যোর্মা অমৃতং গময়, আবিরা বীর্মএধি।” যার অর্থ অনেকটা এইরকম- অসত্য হইতে আমাকে সত্যে লইয়া যাও, অন্ধকার হইতে আমাকে জ্যোতিতে/আলোতে লইয়া যাও, মৃত্যু হইতে আমাকে অমৃতে লইয়া যাও। হে স্বপ্রকাশ, আমার নিকটে প্রকাশিত হও। রুদ্র, তোমার যে প্রসন্ন মুখ তাহার দ্বারা আমাকে সর্বদাই রক্ষা করো। ======================= এবার কিছু বলছি একটু মণ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো। এবং ছেলেদের বোঝাও। আগে নিজে বুঝতে চেষ্টা করো তারপরে ছেলেদের বোঝাও আমি ধর্ম বুঝি না। এবং ধর্মের প্রথাগত কোন আচার আচরণ মেনে চলতে পারিনা। কিন্তু মাঝে মাঝে প্রার্থনা করার চেষ্টা করি। এবং মনে মনে বলি ওই মন...