327>||সুখের সন্ধানে ||
327>|| সুখের সন্ধানে ||
<--©➽-আদ্যনাথ--->
একটু সুখের সন্ধানে
আপনমনে, সকলের অজান্তে।
সুখ কোথায় সুখ কোথায়,
ঘুড়েছি শহর জঙ্গল হেথায় হোথায়।
দেখেছি সাধু, সন্ত, বৈরাগী, ফকীর,
সকলের এক নির্দেশ লভিতে হবে ঈশ্বর।
কোথায় পাব ঈশ্বর কে বলবেন পথ,
রাত দিন করেছি চেষ্টা হাজারো শপথ।
নিজের শত চেষ্টার বিফল যতন,
শেষে ত্যাগীব গৃহ করিলাম পণ।
দিন যায় মাস যায় মন্দির,মসজিদে,
সকল চেষ্টায় ফিরিলাম ব্যর্থ মনরথে।
শিশুকালের সুখ ছিল দুঃখের কান্নায়,
সময়ের অভিশাপে পরিস্থিতির তাড়নায়।
বহুকাল সুখের সন্ধানে ফিরি পথে পথে,
রাজপথ হতে নির্জন শ্মশানের ঘটে।
পাইনি সুখ বহুকাল খুঁজেছি যেই সুখ,
বহু প্রচেষ্টাতেও পেয়েছি কেবলই দুখ।
কে দেবে আমায় প্রকৃত সুখের সন্ধান,
বুঝেছি সুখদুখের মাঝে বিস্তর ব্যাবধান ,
হয়তো একদিন নয়তো শেষের দিন,
বুঝি ধরা দেবে অচিন পাখি এক দিন।
আজও আছি অপেক্ষায় হবে সূর্যদয়,
পাবো সেই অলীক সুখ এই ভগ্ন হৃদয়।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
28/01/2021;;08:10 pm.
===========================
Comments
Post a Comment