343>||-নাহক প্রেম -||

343>||-নাহক প্রেম -||

জানি অনেক আশা ছিল তোমার,
কিন্তু তেমন সঙ্গতি ছিলনা আমার।
তুমি বিত্তবান পিতার দম্ভের ভালোবাসা,
আমার ছিলনা বিত্ত,ছিল ভালোবাসা।

তোমারও ছিল একান্ত মোহ বিত্তের প্রতি,
চলেও গেলে নীরবে রেখে কিছু স্মৃতি।
বুঝতে চাইলে না ভালোবাসার দাম,
বিত্ত ই তোমার কাছে মূল্যবান।

তুমি নারী, পৃথিবীর শ্রেষ্ঠ ত্যাগী,
বুঝলেনা নিজের মহত্য তুমি যে মহিয়সী।
তুমি যে বিশ্ব প্রকৃতির শ্ৰেষ্ঠ প্রকৃতি,
রইলে বদ্ধ বিত্তের জালে ত্যাগিয়া প্রকৃতি।।

যদি এই ছিল মনে তবে কেন এত ছলনা,
নিজের ভালবাসার মূল্য টুকুও বুঝলেনা।
ছলনাই যদি ছিল মনে,
কেন এতো আপন করে নিয়ে ছিলে।

এত ঘনিষ্ঠশরীর দান সকলি ছলনা মাত্র,
নাকি ক্ষণিক মোহে কামনার পূর্তি মাত্র।
নারী মন পেবল, চরিত্র জটিল জানি,
নারীর মনের কথা ঈশ্বরও নাহি জানে।

          <--©--●অনাথ●--->
         【--anrc-06/07/2018--】
         【06:21:30==20 L=】
=====≠====================

Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)