336>|-স্মৃতি টুকুই আছে-||
336>|-স্মৃতি টুকুই আছে-||
কলেজের দ্বিতীয়বর্ষ 1971 ডিসেম্বর,
চলছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ,
তুমি করেছিলে মানা অনেক শুনিনি,
নিজের দোষে সামান্য আঘাতে,
বর্ডার বেস ক্যাম্প হস্পিটালের
লোহার ফোল্ডিং সাদা চাদরে শুয়ে,
রাত গুলি ছিল বেদনায় কান্না চিৎকার।
মনে সর্বদা সযত্নে তোমার স্মৃতি,
তুমি বুঝেও বোঝনি আমার মিনতি।
ব্যাকুল ভালোবাসার একান্ত মিনতি,
ভুলিয়েছ মন,শরীরের লালসায় দিয়েছ তৃপ্তি।
ভালো লাগা মুহূর্তের কিছু আকর্ষণ,
বারে বারে রাঙিয়ে মিথ্যে কিছু স্পন্দন।
জীবন হৃদয় মিলনের তৃপ্তির অপূর্ণতা,
অনাবৃষ্টির শস্য ক্ষেত্রের নির্মম শুষ্কতা।
কোন ঘূর্ণিঝড় নিয়েগেল সকল চাওয়া,
প্রতীক্ষার ভাবনা ছিঁড়ে ধূলি উড়ে যাওয়া।
বাগানের ফুলগুলি ঝরে যাওয়া,
সময় কি কারুর অপেক্ষা করে?
স্কুল থেকে শিশুরা এসে ছিল সান্তনা দিতে,
কমলা লেবু দিয়ে গেল সকল বেডে।
বেডে বেডে সৈনিক শুয়ে খালি হাতে,
কালকেও ছিল রাইফেল সকলের কাঁধে।
কেউ হারিয়ে হাত ভীষণ বিষণ্ন মন,
কেউ হারিয়েছে পা,কেউ মরণাপন্ন।
রাতে জ্বলেনা আলো গহন অন্ধকার,
রাত্রের ডিনার ব্রেড, সস,একটু জল।
গ্রামের নিপীড়িত মানুষ গুলির আশ্রয়,
আকাশে জেড গুলি গর্জন করে উড়ে যায়।
নিতান্ত মুক্তিযোদ্ধা বলে চাওনি তাঁরে,
সেই সৈনিক আজও খোঁজে তোমারে।
স্মৃতির চিহ্নগুলি আজ আছে জত্নে,
সযত্নে মানি পার্সে পাসপোর্ট সাইজে।
<--©--●অনাথ●--->
【--anrc-13/07/2018--】
【01:27:15==33 L=】
(সত্য ঘটনা অবলম্বনে)
==========================
কলেজের দ্বিতীয়বর্ষ 1971 ডিসেম্বর,
চলছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ,
তুমি করেছিলে মানা অনেক শুনিনি,
নিজের দোষে সামান্য আঘাতে,
বর্ডার বেস ক্যাম্প হস্পিটালের
লোহার ফোল্ডিং সাদা চাদরে শুয়ে,
রাত গুলি ছিল বেদনায় কান্না চিৎকার।
মনে সর্বদা সযত্নে তোমার স্মৃতি,
তুমি বুঝেও বোঝনি আমার মিনতি।
ব্যাকুল ভালোবাসার একান্ত মিনতি,
ভুলিয়েছ মন,শরীরের লালসায় দিয়েছ তৃপ্তি।
ভালো লাগা মুহূর্তের কিছু আকর্ষণ,
বারে বারে রাঙিয়ে মিথ্যে কিছু স্পন্দন।
জীবন হৃদয় মিলনের তৃপ্তির অপূর্ণতা,
অনাবৃষ্টির শস্য ক্ষেত্রের নির্মম শুষ্কতা।
কোন ঘূর্ণিঝড় নিয়েগেল সকল চাওয়া,
প্রতীক্ষার ভাবনা ছিঁড়ে ধূলি উড়ে যাওয়া।
বাগানের ফুলগুলি ঝরে যাওয়া,
সময় কি কারুর অপেক্ষা করে?
স্কুল থেকে শিশুরা এসে ছিল সান্তনা দিতে,
কমলা লেবু দিয়ে গেল সকল বেডে।
বেডে বেডে সৈনিক শুয়ে খালি হাতে,
কালকেও ছিল রাইফেল সকলের কাঁধে।
কেউ হারিয়ে হাত ভীষণ বিষণ্ন মন,
কেউ হারিয়েছে পা,কেউ মরণাপন্ন।
রাতে জ্বলেনা আলো গহন অন্ধকার,
রাত্রের ডিনার ব্রেড, সস,একটু জল।
গ্রামের নিপীড়িত মানুষ গুলির আশ্রয়,
আকাশে জেড গুলি গর্জন করে উড়ে যায়।
নিতান্ত মুক্তিযোদ্ধা বলে চাওনি তাঁরে,
সেই সৈনিক আজও খোঁজে তোমারে।
স্মৃতির চিহ্নগুলি আজ আছে জত্নে,
সযত্নে মানি পার্সে পাসপোর্ট সাইজে।
<--©--●অনাথ●--->
【--anrc-13/07/2018--】
【01:27:15==33 L=】
(সত্য ঘটনা অবলম্বনে)
==========================
Comments
Post a Comment