325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)
325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.) স্নেহের মিমি, তোমার ছেলের জন্যই লিখকম। আজকাল কার ছেলেরা পৈতা নিতে চায় না। তাদের এহেন অনীহার কারণ যদিও অনেক, সে আলোচনায় গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে, এই সল্প পরিসরে এতো আলোচনা সম্ভব নয়। তথাপি পৈতা সম্বন্ধে একটু ধারণা থাকা বিশেষ প্রয়োজন বলে আমি মনে করি। পৈতা ধারণ করবার আগে জানতে হয়-- "উপনয়ন একটি হিন্দু শাস্ত্রাণু ষ্ঠান। এই অণুষ্ঠানের মাধ্যমে হিন্দু বালকেরা ব্রাহ্মণ্যসংস্কারে দীক্ষিত হয়। হিন্দু ঐতিহ্য অণুসারে, উপনয়ন হিন্দু বালকদের শিক্ষারম্ভকালীন একটি অণুষ্ঠান। হিন্দুধর্মে ব্রাহ্মণ, ক্ষত্রি য় ও বৈশ্য বর্ণের জন্য উপনয়নের ন্যূনতম বয়স যথাক্রমে সাত, তেরো ও সতেরো বছর। উপনয়নকালে বালকদের ব্রহ্মোপদেশ শিক্ষা দেওয়া হয়। মনুস্মৃতিঅণুযায়ী, এরপর তারা ব্রহ্মচারী হওয়ার যোগ্যতা অর্জন করে। বাঙালি হিন্দু সমাজে অবশ্য কেবলমাত্র ব্রাহ্মণদের ক্ষেত্রেই উপনয়ন সংস্কার প্রচলিত। উপনয়ন অণুষ্ঠানে শরীরে যজ্ঞোপবীত বা উপবীত (চলিত বাংলায় পৈতে) ধারণ করা হয়। উপবীত প্রকৃতপক্ষে তিনটি প...