337>|| দেখলাম মানুষ ||



337>|| দেখলাম মানুষ ||
                 <---©-আদ্যনাথ--->

দেখলাম মানুষ,
দেখলাম দুনিয়া,
তবুও খোলেনি চেতনার দুয়ার,
পার হোল এতগুলো বৎসর।
এতো দেখে শুনে জেনেও,
কেন জন্মেছি আমি,
এইটুকুই জানানাই আমার।

দেখলাম মানুষ,
মানুষের স্বভাব বদলে যায়,
ধনে আর ধর্মে. 
ধনের প্রাচুর্য হলে
দম্ভ অহঙ্কার বাড়ে।
ধর্ম সাধনা পূর্ন হলে
নম্রতা বাড়ে।

হে ঈশ্বর, দিয়েছো জীবন,
আমি যন্ত্র তুমি যন্ত্রী থেকো আজীবন।
কিছু যদি দিতে চাও আমায়,
দিও মাত্রএমন বল,
সকলের হৃদয়ে যেন থাকি অবিচল।
যতদিন দেবে এ ধরায় জীবন,
থাকে যেন জীবের সেবায় মন,
জীবের সেবাই যেন করতে পারি
জীবন ভর।
       <---©-আদ্যনাথ--->
          06/05/2019::09:28:12pm
===========================

Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)