396>||-সন্তান পালন-||

396>||-সন্তান পালন-||
              <----আদ্যনাথ--->( © )

সন্তানের জন্ম প্রকৃতির অনাবিল সৃস্টি,
"মা"এর সৃজনশীলতায় হয় অপূর্ব সৃষ্টি।
সন্তান পালন এক দীর্ঘ তপস্যার প্রতীক্ষা,
সৎ সন্তান মাতা পিতার কর্মের সমীক্ষা।

গৃহের পরিবেশে বাড়ে শিশুর কর্ম কুশলতা,
শিশুর মনে সর্বদা থাকে জানিবার প্রবণতা।
উপযুক্ত শিক্ষা উপযুক্ত পরিবেশ,
শিশুমনের হয় উন্মেষ।

সন্তান পালন সহজ নয় জানিও,
একদিন এক  যজ্ঞ তপস্যা মানিও।
যেইরূপ শিখাইবে শুরু থেকে আঠারো,
তদ্রুপ ফল দিবে আজীবন জানিও।

শিশু নিষ্পাপ কোমল কুসুম,
তার জিগীষার করো যতন।
**এক থেকে পাঁচ বৎসর শিশুর,
করোনা শাসন, করো আদর যতন।

**পাঁচ থেকে আট বৎসর শিশুরে,
কোমল শাসন, রাখো চোখে চোখে।
ভাঙিবে, ছিড়িবে,মিটাইতে কৌতূহল,
প্রবল জিজ্ঞাসা সবেতেই কৌতূহল।

শেখাও তাহারে উপযুক্ত আচরণে,
জিজ্ঞাসা বাড়িবে তার প্রতি দিনে দিনে।
শিখাইও না কভু অপরের মতন হইতে,
প্রত্যেক শিশুই নিজের মতন হইবে।
তুলনা করার প্রচেষ্টা শিশুমনের সর্বনাশ,
তুলনা করা বিষাক্ত প্রচেষ্টা নিশ্চিত বিনাশ।

**আট হইতে বারো বৎসর শিশুর
অতিষয় শ্রেষ্ঠ শিক্ষা ও বিকাশের সময়,
একটু ভুল আচরণ তার মর্মে প্রোথিত হইলে,
বিরূপ প্রদর্শন সদাই উগ্রতায় প্রকাশিবে।
সর্বক্ষণ রাখো নজরে,যতনে শাসন,
ভালোবাসা সহ শাসন অতি প্রয়োজন।
শিশুরে শিখাও ভক্তি শ্রদ্ধার মাধুর্য,
মানুষ মাত্রেই ঐশিক শক্তির প্রাচুর্য।

**বারো হইতে আঠারো বৎসর চরিত্র গঠন,
একটু ভুল সিদ্ধান্ত সন্তানের চরিত্র পতন।
বয়ঃসন্ধিক্ষণ বড়ই লাজুক স্পর্শকাতর,
তাহারে সামলাইতে দিও আদর্শ স্নেহাদর।

যৌবনেই পরীক্ষা চরিত্র গঠনের,
জীবনের অগ্রগতি সফল পঠনের।
তৎপর জীবন চলিবে উপযুক্ত স্রোতে,
সমাজ সংসার  জ্ঞান বুদ্ধির প্রভাবে।

একটি চরিত্রহীন সমাজ কলুষিত করে,
যেমন একবিন্দু চনা সমগ্র দুধ নষ্ট করে।
মানুষের চরিত্র একদিনে নাহি গড়ে,
শিশুকাল হইতে ধীরে ধীরে ওঠে গড়ে।

জীবন তো কেবল নিজের তরে নয়,
জীবন তো সমাজ ও দশের তরে হয়।
কতো মানুষের কত প্রতিভা কতো গুনগান,
প্রতিভা এক উদ্ভাবনী বুদ্ধি সকলের বিদ্যমান।
প্রতিভা দিয়েই সব হয় না প্রয়োজন পূরণ,
চাই ইচ্ছাশক্তি, একাগ্রতা ও কঠোর পরিশ্রম।

সফলতার জন্য প্রয়োজন প্রতিভার সাথে ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম।
উপযুক্ত শিক্ষায় হয় সকল ইচ্ছা পূরণ,
মানুষ মাত্রেই ঈশ্বরের অংশের স্ফুরণ।

   <--©--●অনাথ●--->
     【--anrc--01/10/2018--】
     【=রাত্রি:01:37:20=】  【=বেলঘড়িয়া=কোলকাতা -56=】
============56 L===========


Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)