392>||-মানুষ পুতুল মাত্র--||

392>||-মানুষ পুতুল মাত্র--||
            <----আদ্যনাথ--->( © )

একটু বেশি বয়সে,
মানুষের বয়সের সাথে সাথে চিন্তাও বাড়ে।

যে সমর্থ---
তার চিন্তা সঞ্চয়,সামর্থ/শরীর নিয়ে।
যে অসমর্থ---
তার চিন্তা আহার ও রোজগারের।
মানুষ বড়ই অসহায়,
চিন্তা থেকে মুক্তি নাহি পায়।
চিন্তা মানুষকে কুঁড়ে কুঁড়ে খায়।
কেউ হয়তো চিন্তা মুক্তির,
উপায় খুঁজে বেড়ায়।
চিন্তা কি কোন বস্তু--
যে খুঁজে পাবে হেথায়,হোথায়?
চিন্তার মূল তো মস্তিষ্কে,
ধীরে ধীরে বিস্তার করে সম্পুর্ন শরীরে।
একে একে অঙ্গ হানি হয়।
নানান রোগের বাস হয়।
রোগের চিন্তা কষ্ট শরীরকে ভোগায়।
তখন মানুষ মৃত্যু যাচনা করে।
মৃত্যু কি এতোই সহজ।
জীবনে বেঁচে থাকাটা অনেক সহজ।
মৃত্যু সেতো ভয়ঙ্কর, অতি কঠিন।
মৃত্যু তো কেবলি যাতনা ময়।
মৃত্যু তো অসহ্য জন্ত্রনা।
মৃত্যু তো সত্য শান্তির আলয়।
মৃত্যু তো ভয়ঙ্কর যাতনা ময়।
মৃত্যু তো গভীর সন্ধকারে হারিয়ে যাওয়া।
মৃত্যু তো শুধু শরীর টাকে বদলে ফেলা।
মৃত্যু তো আবার ফিরে আসার আমন্ত্রণ
             জানায়।
মৃত্যু আর জন্ম দুই রহস্য ময়।

জন্মের নয়মাস পূর্বেই জানান দেয়।
মৃত্যুর পূর্ব মুহুর্তেও অজানা রয়।
মানুষ শুধুই প্রকৃতির পুতুল মাত্র হয়।

শরীর কে জানো, মনকে জানো,
জানো চিত চিত্তের ভাব ধারা।
ঈশ্বরের থেকে কি লুকাইবে,
যার হাতে জীবনের সূত্র ধরা।

   <--©--●অনাথ●--->
     【--anrc--24/09/2018--】
     【=রাত্রি:02:38:22am=】  【=বেলঘড়িয়া=কোলকাতা -56=】
      =======34 L=======

Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)