391>||-"মা"-"বাবা" কি করেন-||

391>||-"মা"-"বাবা" কি করেন-||
            <----আদ্যনাথ--->( © )

"বাবা"র কি করেন?
এমন প্রশ্নের জবাবে,
উত্তর হবে লম্বা ফিরিস্তি।
"বাবা" চাকুরী করেন,
বাজার করেন, গ্রহের সকল
কর্ম করেন।
"বাবা"র কাজের নাই অন্ত।
"বাবা" নিজেই দুর্দান্ত।
তার কর্মের ফিরিস্তি অফুরন্ত।
গৃহের জন্য কর্ম করতে করতে
"বাবা" হলেন সর্বশান্ত।
তাই "বাবা" সকল কর্মে দুর্দান্ত।

যদি জিজ্ঞাসি "মা" কি করেন?
সামান্য একটু উত্তর ।
"মা" গৃহ বধূ,(হাউস ওয়াইফ),
"মা" করেন না কিছু।
"মা" এর তো নাই কোন কর্ম,
"ম" গৃহবধূ তাঁর নাই কোন কাজ কর্ম।

"মা" করেন না কোন চাকুরী।
"মা" তো ঘরেই থাকেন,
ব্যাস এক কথায় দেবে উত্তর।
কারন আমরা "মা"য়ের নয়--
"বাবা"র সু পুত্র/ পুত্রী
"মা"য়ের কিছুই নই।
"মা" এর তো নাই কোন কর্ম,
"ম" গৃহবধূ তাঁর নাই কোন কাজ কর্ম।

"মা"তো কিছুই করেন না,
অথচ "মা" ছাড়া চলে না।
বাড়িতে আছেন ঠাকুর্দা,
বাবা,কাকা, পিসি।
আর  চারজন শিশু আছি,
আর আছে পাড়া পড়শী।
"মা" এর তো নাই কোন কর্ম,
"ম" গৃহবধূ তাঁর নাই কোন কাজ কর্ম।

পাড়ায় আছে কিছু দরিদ্র জন,
"মা" ভাবেন ওদের আপন জন।
"মা" রোজ রাখেন ওদের খেয়াল,
"মা"রোজ ওদেরও লেখাপড়া করান।
"মা"রোজ আমাদের সাথেই,
 ওদেরও আদর করে খাওয়ান।
"মা" এর তো নাই কোন কর্ম,
"ম" গৃহবধূ তাঁর নাই কোন কাজ কর্ম।

ওই যে রোজ আসেন কজন ভিখারি,
তারা "মা" "মা" বলে ডাকেন।
"মা" যান ওদের কাছে ওদের কথা শুনতে,
"মা"ওদেরও দেন খাবার আদর করে।
"মা" এর তো নাই কোন কর্ম,
"ম" গৃহবধূ তাঁর নাই কোন কাজ কর্ম।

"মা" হলেন গৃহ বঁধু, কতো সুন্দর অর্থ,
মনেহয় তিনি সকল কাজেই ব্যর্থ।
তিন কেবল সন্তান জন্ম দেবার তরে,
এছাড়া তাঁর আর নাই কোন কর্ম।
"মা" এর তো নাই কোন কর্ম,
"ম" গৃহবধূ তাঁর নাই কোন কাজ কর্ম।

ওই সামান্য রান্না গৃহ কর্ম,
তাই "মা" ছাড়া চলেনা এক মুহূর্ত।
সন্তান পালন, সকাল থেকে রাত ,
কতনা তাঁর কাজের বরাত।
"মা" এর তো নাই কোন কর্ম,
"ম" গৃহবধূ তাঁর নাই কোন কাজ কর্ম।

ওসকল তো নয় কোন কর্ম,
ও সকল করা তো "মা"য়ের ধর্ম।
রান্না বান্না গৃহ পরিষ্কার,
সকলের দেখা শোনা ও সকলি,
"মা"য়ের নিজের ধর্ম পালন নিজের কর্ম।
ওসকল নয় কোন কাজ কর্ম।

"মা" হলেন গৃহবঁধু,
গৃহ লক্ষ্মী রূপে আদরণীয়।
সন্তানের কাছে মাতা বরণীয়,
নাই কোন কাজ কর্ম জানিও।

গৃহ বঁধু রূপে আদরণীয়,
সকলের সকল অভাব পূরণ,
"মা" ছাড়া আর কে করেন।
তথাপি "মা" কেবল গৃহবঁধু,
 নাই কোন কাজকর্ম।
অথচ "মা" এর নাই কোন ছুটি ।

বছরের পর বছর চলেছেন খেটে,
নাই কোন শখ আল্লাদ বটে।
তথাপি "মা" কেবল গৃহবঁধু বটে,
"মা"দিন রাত সকলের ফর্মাস খাটে।
"মা" এর তো নাই কোন কর্ম,
"ম" গৃহবধূ তাঁর নাই কোন কাজ কর্ম।

"মা"তো সর্বংসহ,বিশ্বজনীন,
"মা"সংসারে সর্বজনীন।
"মা"যা করেন সকলি তাঁর ধর্ম,
"মা" এর নাই কোন কাজকর্ম।

"মা"সংসারে হয়েও সার্বজনীন,
 "মা" হয়না কর্মের প্রশংসনীয়।
"মা" এর তো নাই কোন কর্ম,
"ম" গৃহবধূ তাঁর নাই কোন কাজ কর্ম।
   <--©--●অনাথ●--->
     【--anrc26/09/2018--】
     【=দুপুর:02:48:22=】 【=তেঘরিয়া=কোলকাতা -59=】
      =======90 L=========




Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)