388>||--মোক্ষ লাভ--||

388>||--মোক্ষ লাভ--||
           <----আদ্যনাথ--->( © )

মনকেন রে চরণ ছাড়া,
হতে কি চাস লক্ষি ছাড়া।
লক্ষি ছাড়া হুতাশন,
লাগায় আগুন সর্বক্ষণ।

মন জখোন হয় নিজে পাগল,
খুঁজে মরে অনর্থ কেবল।
কাম-ক্রোধ-লোভ-মোহ-মদ মাৎসর্য্য,
ষড়রিপু অশান্ত মনের নিতান্ত পরিহার্য।

পাগলের থাকে যদি চিতে ভক্তি,
বাড়বে পাগল মনের ভক্তি।
ভক্তির শক্তিতে প্রশস্ত মুক্তি,
ভক্তি শক্তি মিলে নিশ্চিত মুক্তি।

মুক্তির অব্যবহতিপূর্বে চরণে স্মরণ যদি থাকে,
শুদ্ধ মন কাঙ্খিত লাভ করে।
তৎপর মাতৃ চরনের দর্শন যদি মেলে,
পুঁজিওতাঁরে নিজ আপ্লুত অশ্রু জলে।

নিশ্চিত মোক্ষ লাভ ইহ জগৎ হতে,
আসিবেনা আর ফিরে পুনর্জন্ম লয়ে।
ব্রহ্মে মিলন হবে ব্রহ্মতেজ রূপে,
সার্থক ইহজন্ম সার্থক ভুবনে।

   <--©--●অনাথ●--->
     【--anrc--24/09/2018--】
     【=রাত্রি:10:18:22pm=】 【=বেলঘরিয়া=কোলকাতা -56=】
=========================



Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)