||386>|| পিঠে-পুলি ।।


  386> || পিঠে-পুলি ।।
                   <--©➽--আদ্যনাথ-->

মকর সংক্রান্তি/পৌষ সংক্রান্তি
পৌষ সংক্রান্তি বাঙালির পিঠা পুলি
তারে কীকরে ভুলতে পারি।
সারাদিন ঘুড়ি উড়ানো সন্ধ্যায় পটকা
ফুটিয়ে ফানুস উড়িয়ে  পিঠা পুলি খাওয়া।
সেদিনের দিনভর আনন্দের মেলা।
বীরভূমের কেন্দুলী গ্রামের জয়দেব মেলা।
নাচ গান আর বাউল গানের মেলা ।
সূর্যের আজ মকর রাশিতে করবে প্রবেশ।
তাই তো মকরের পূণ্য স্নানের আবেশ।
সকল তীর্থ বার বার গঙ্গাসাগর একবার,
গঙ্গাসাগরের পূণ্য স্নানে জিবন উদ্ধার।
বাঙালির পিঠে পুলির উৎসব,
আনন্দে পিঠে পুলি খাবার উৎসব।
গঙ্গাসাগর যেথায় আছেন ধ্যান মগ্ন
কপিল মুনির আশ্রম।
ভগিরথের আরাধনায় তুষ্ট গঙ্গা,
স্বর্গ হতে মর্তে আগমন কালে,
ক্রোধান্বিত কপিল মুনি,
গঙ্গাকে উদরস্থ করলেন।
ভগিরথের আরাধনায় তুষ্ট মুনি
অনুপায় হয়ে,
নীজের  উরু চিরে গঙ্গাকে মুক্ত করেন।
নচেৎ গঙ্গা উচ্ছিষ্ট হবার কারন।
তাইতো গঙ্গা জাহ্নবী রূপে
মর্তে আভির্ভুত হলেন।
মকর সংক্রান্তির দিনে
জিবন উদ্ধারের তরে কপিল মুনির 
জাহ্নবী তে ডুব দিয়ে পূণ্য লাভের তরে।
মুখে বারংবার হর হর মহাদেব,
হর হর মহাদেব, নাম হৃদয় ভরে নিয়ে।
              ইতি, আদ্য নাথ।
                ১৫- ০১-২০১৯


Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)