384>||-ভারতবর্ষ আমার দেশ-||


384>||-ভারতবর্ষ আমার দেশ-||
                   <----আদ্যনাথ---->( © )

ভারতবর্ষের সন্তান মোরা
মনে রেখেছি অতীশ দীপঙ্কর কে।
করেছি বিশ্বজয় বার বার
প্রেম ভালোবাসা বিলায়ে।

প্রেম ভালোবাসা আমাদের মন্ত্র,
বিশ্বশান্তির এই মহা মন্ত্র।
শিখিয়েছি বিশ্বকে প্রেম ভালোবাসা,
বিলিয়েছি যুগ যুগ ধরে একনিষ্ঠ ভালোবাসা।

প্রেমের মহা মন্ত্র দিয়ে,
বিশ্ব করেছি জয় ।
আমাদের পতাকা সম্মানিত আজ,
সবার উপরে রয়।

আমাদে আদেশ
সোনার দেশ,বারমাস সোনা ফলে।
কতো দেশ, কত সভ্যতা, লুটেছে আমাদের,
ইংরেজের মতন সভ্য জাতিও,
লুটেছে ভারতেরে সু-দীর্ঘ কাল ধরে।

তথাপি ভারতবর্ষ আজও সর্বশ্রেষ্ঠ
সবার উপরে জ্ঞান বিজ্ঞান ধর্মে।
এই ভারত যেদিন কর্মে শ্রেষ্ঠ হবে,
সেদিন ভারত সর্বশ্রেষ্ঠ আসন লবে।
 <--©--●অনাথ●--->
     【--anrc-15/09/2018--】
     【=রাত্রি:12:08:22=】
     【=কোলকাতা -59=】
=======================

Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)