382>||-সোনার দেশ-||

382>||-সোনার দেশ-||
            <----আদ্যনাথ--->( © )

এদেশ আমার দেশ,
এদেশ সোনার দেশ।
আমার দেশে সোনা ঝড়ে,
নীল সাগরের নিচে মুক্ত ফলে।
মুক্ত আকাশে বিহঙ্গ উরে চলে,
কতো পাখি আনন্দে ঘর বাঁধে।

আমার দেশের জল,বায়ু, মাটি,
সকলি সোনার চেয়েও খাঁটি।
এদেশ সকলের আদরের দেশ,
সকল মানুষের শ্রেষ্ঠ পরিবেশ।
মানুষে মানুষে নাই হানা হানি,
সকলেই সকলেরে আপন মানি।

সকল ধর্ম এখানে সমাদ্রিত,
সকল হৃদয় সদা উল্লসিত।
সকল জাতি,ধর্ম, তথা লিঙ্গে,
ভেদা ভেদ নাই আমাদের এই বঙ্গে।

এখানে সকল সম্প্রদায়,
বাস করি এক টোলা, পারায়।
আমার এইদেশে বার মাস সোনা ফলে,
ঋতুর সাথে সাথে প্রকৃতি সদা খেলা করে।

চাঁদের কিরনে রুপালি ঝলক,
সূর্যের কিরনে সোনার ফলন।
এখানে নাই কোন বিদ্বেষ,
আমাদের বঙ্গে বড়ই শান্তির পরিবেশ।

এই বঙ্গ ভান্ডারেই আছে অমূল্য রতন,
আমাদেরই করতে হবে রক্ষা করে যতন।
আমাদের ধন,আমাদের জন,
আমাদের পরিবেশ,আমাদের মান,
আমাদের শুভ চিন্তা ও একনিষ্ঠ কর্ম,
নিশ্চিত রুপে বাঁচবে দেশের মান।

এসো সকলে মিলে হই আগুয়ান,
ভুলে সকল গ্লানি মান অপমান।
আমরা মানুষ মনেতে ওরাই ফানুস,
ভাবনা,আর মুখের কথার থাকেনা হুশ।
আমাদের মুখের কথা আর কর্মের মিল হত
দেশটা সত্যিকারের সোনার দেশ হত।
<--©--●অনাথ●--->
     【--anrc-02/09/2018--】
     【=:10:30:22 pm=】
     【=কোলকাতা -56=】
===============36L========



Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)