380>||-দাম্পত্য জীবন-||

380>||-দাম্পত্য জীবন-||
           <---আদ্যনাথ-->( © )

দাম্পত্য জীবন কি কেবল রাতের অন্ধকারে,
জৈবিক ক্রিকলাপে মত্ত হয়ওয়া দুটি মনে।
কাম তৃপ্ততার লালশায় পরিপূর্ণ দুটি মন,
দুটি শরী সকল জীবন আদর্শ ভুলে,
ক্ষনিকের তরে--
রাতের অন্ধকারে মেতে চলা রোজনামচার জীবনে অনন্ত কালের জৈবিক কর্মে?

দাম্পত্য জীবন----
কখনো সরল স্বচ্ছ জলের মতন,
কখনো ভয়ঙ্কর প্রবল ঝড়ের মতন।
দুইনদীতেই বইতে হয় তরী নিপুণ কুশলে,
দাম্পত্য জীবনের সুখ বুদ্ধিমত্তার বলে।
নিপুনতার অভাবে ডুবেজায় তরী অকুলে,
অথবা হাল ছাড়া ভাসে তরী স্রোতের টানে।

দাম্পত্য জীবনের সুখ প্রেমের বন্ধনে,
দাম্পত্য জীবনের কলহ স্বার্থের কারনে।
দাম্পত্য জীবনের সুখ গড়ে তোলে সংসার,
দাম্পত্য কলহে সর্বনাশ সোনার সংসার।
দাম্পত্য সুখ ফুলের ন্যায় সুবাস ছড়ায়,
দাম্পত্য কলহে ফুল অকালে ঝড়েযায়।
দাম্পত্য জীবন এক স্বর্গীয় আনন্দময়,
দাম্পত্য কলহে সংসারের সর্বনাশ হয়।
দাম্পত্য সুখ গড়ে তোলে সুন্দর সমাজ,
দাম্পত্য কলহ গড়লে বিষাক্ত করে সমাজ।

সুখী দাম্পত্য জীবন গড়ে সুন্দর পরিবেশ,
সুন্দর প্রজন্মের জন্ম হয় সুন্দর পরিবেশে।
দাম্পত্য কলহে সৃষ্টি হয় অস্থির পরিবেশ,
অস্থির পরিবেশে জন্ম হয় অস্থির জীবন।

সুখ শান্তি সকলি বুদ্ধিমত্তার কুশলতা,
ক্ষনিকের শুভচিন্তা স্বর্গীয় আনন্দ দাতা।
ক্ষনিকের ক্রোধ সকল দুঃখের কারন,
ক্রোধই পাপের জন্ম মূর্খতার করণ।

'সংসার সুখের হয় রমণীর গুণে',
সংসারে কলহ হয় উৎশৃঙ্খলতার কারণে।
সংসারে দাম্পত্য জীবন এক মধুর বন্ধন,
সংসার বিশ্বাস ও ভালোবাসার অটুট বন্ধন।
একনিষ্ঠ বিশ্বাস ও ভালোবাসায় দূর হয় সকল সংশয়।
বিশ্বাস,ভালোবাসার এভাবে সংসার বিষময়।
সংসার সুখের মূল ভালোবাসার বন্ধন।
বিশ্বাসে স্থাই হয় ভালোবাসার দৃঢ় বন্ধন।
      <--©--●অনাথ●--->
     【--anrc-17/09/2018--】
     【=:04:57:22=】
     【=কোলকাতা -59=】
==========================

Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)