379>|| ও একটু ভারী ||


379>|| ও একটু ভারী ||

আরে আরে ওভারী নয় বেশি,
ভারিক্কি একটু বেশি।
ওর রাশ ভারী তাই দেখায় ভারী,
আসলে সুন্দর ভারী।

ওজন-পেশী একটু বেশি,
আসলে একটু বেশি হাসি খুশি।
এর আসল তথ্য তুমি কি জান?
ওজন-পেশী কেন বাড়ে?

ওজন পেশী কি আর এমনি বাড়ে ?
ওদের ভোজন সামান্য,
জ্ঞান যে অসামান্য।
সকলের সামনে অতি নম্র,
একলা পেলে বুঝিয়েদেয় ধর্ম।
নিজের ছারা প্রতিবেশীর চিন্তা বেশি,
আসলে চোখের জলও যে বেশি।
যতই বাড়ে চিন্তা ওদের,
ওজন পেশী বাড়ে ওদের।

মস্তিষ্ক টা তো গুণেই ভরা,
তাইতো ওরা হয়না নেড়া।
ভেবনা ওরা অতি সামান্য,
ভুলেও যেন কোরোনা অমান্য।
মোটা মোটা কখনই বলোনা ভায়া,
আদরে বলতে পার একটু ভারী কায়া।
দেখে ভাবছো এতো স্থূল কেন?
অন্য কিছু ভেব না যেন!
ওগুলো নয় এমনি স্থূল ওহে মশাই,
স্তরে স্তরে বুদ্ধি, চিন্তা, জ্ঞানে, যে বোঝাই।
ঐযে সুন্দর কুচযুগল অপূর্ব নিটোল ভরা,
ওতে আছে মাতৃত্ব ও সন্তানের চিন্তা ধারা।
পেটে দেখছো কতো ভুঁড়ি,
ওগুলো কি আর এমনি থোরি।
ওতে আছে রেসিপি বোঝাই,
কত দেশ বিদেশের রসনা মালাই।
ওইযে দেখছো নাভির চার পাশ টা
ওতে একান্ত ওর নিজের চিন্তার জটা।
থাকেনা কোন কথাই গুপ্ত ও গোপন,
নিমেষে পাঁচকান ভেবে একান্ত আপন।
দেখছো তো ভাই নিতম্ব দুটি কতনা ভারী
করছো চিন্তা অন্য কিছু,তুমি ত দুষ্টু ভারী।
নারে ভায়া দুষ্ট মিষ্টু কিছু তো নাই ওতে
আছে অনেক অহঙ্কার আর দম্ভ ওতে।
সুন্দর নিটোল উরু যুগল কতনা ভারী,
ওদুটিতে গম্ভীর তর্ক আর রাশ ভারী।
আর ঐযে ভায়া বাইসেফ,টাইসেফ,রিস্ট,
ও তে থাকে স্বামীর সঙ্গে হম্বি তম্ভীর লিস্ট।
অনেক বললাম আর কত বলবো রে ভাই,
নারীর শরীরটা তো পুরোই রহস্যে বোঝাই।
কি ভাবছোএত কোথায় কেমনে কাটবে ছুটি,
জেনে রেখো, দেখো, শোন, বলোনা কিচ্ছুটি।
করতে হলে সংসার,যত বলবে কম,
দিন প্রতি দিন ততই তোমার বাড়বে দম।
এত কিছু জেনে শুনে যদি চাও শান্তি,
হয়তো পেলেও পেতে পারো তাঁর মনটি।
মাঝে মধ্যে কেনা কাটা একসাথে মিলে,
হোটেল মোটেলে বিগবাজার বা মলে।
মোটা পাতলার চিন্তা আর রেখোনা মনে,
গৃহ কার্যে  মন দেও আনন্দিত মনে।
-------------ANRC
========================

Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)