378>||-| সংসার সমুদ্র || --to fb
378>|| সংসার সমুদ্র || --to fb
<--আদ্যনাথ->
জীবনে অনেক পেলাম,
যতটুকু মনে প্রানে চেয়েছিলাম।
তবে রয়েগেল কিছু বুদ্ধির ভুল,
কিছু বুঝতে হয়েছিলাম আকুল।
বুঝিনা কে মূর্খ কে জ্ঞানী,
ভাবনা গুলি ভাবায় কেবলি।
তর্কের শুরু হয় যে কথায়,
কিছু পরেই পথ বদলায়।
সংসার বড়ই জটিল,
সকলের মন রাখা ততোধিক কঠিন।
ঝগড়া হলেই হম্ভী তম্ভী শোনা যায়,
কে মূর্খ কে জ্ঞানী বোঝার কি উপায়।
নৌকার কে মাঝি কে দারি
তুফানে কি বোঝা যায়!
সংসার সমুদ্র মাঝে সারাদিন চলে
ভীষণ ভয়ঙ্কর ভাঙা গড়ার খেলা,
তবুও দিন রাত সমুদ্রে ভেসে চলা
কঠিন বড় সেই নৌকা বেয়ে চলা।
ঢেউগুলি আঁছড়ে পড়ে মনের তীরে,
দু:খ গুলো রয়ে যায় মনের বালুচরে।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
========================
Comments
Post a Comment