374>||-স্বচ্ছ মোরা-||----( 1--3)

374>||-স্বচ্ছ মোরা-||
        2>||-স্বচ্ছতা-|| 
        3||-स्वच्छता-||
========================
374>||-স্বচ্ছ মোরা-||
       <----অনাথ---->

ব্রীজ আতঙ্কে কাঁপছে দেশ,
স্বচ্ছ মোরা স্বচ্ছ মোদের দেশ।

ব্রীজ তুচ্ছ রাস্থা উহ্য ডিজিটাল এ দেশ,
টাকার আতঙ্ক কাটেনি এখনো,
পেট্রল ডিজের রান্নার গ্যাসে নয় খ্যান্ত।
বন্যা পীড়িত নদী ভাসাচ্ছে গ্রাম গঞ্জ।

কার আছে হুঁশ সবাই ব্যস্ত নিয়ে ঘুষ,
গণ্য মান্য নেতারা ধন্য ভুগছে মানুষ।
ভাঙছে ভাঙুক ব্রীজ,পুল,
দোষ চাপিয়ে এওর ঘাড়ে,
ঘুরবো দেশ বিদেশ প্লেনে চড়ে।

গড়া হবে কমিটি নিতান্ত পরিপাটি,
হিসাব নিকাশ প্লান পোগ্রাম করবে কমিটি।
ষষ্ঠ বার্ষিকী নয় দশম বার্ষিকী।
কাগজ আর ফাইলের বোঝা বাড়বে।
আগে নুতন নুতন গড়বে।
তার পরে নাহয় ভাঙা গুলোর প্লান হবে।
ব্রীজ পুল ভাঙছে, দোষ টা যে কার,
সেটা খোজা হোক আগে।

নদী গ্রাম ডোবাচ্ছে, বন্যা হবার হচ্ছে,
নেতারা করবে টা কি তার।
প্রকৃতির দোষে মানুষ ভুগছে,
নেতারা করবে টা কি তার।
তবু ও ত্রাণ দিচ্ছে খিচুড়ি খাওয়াচ্ছে।
নেতারা করবে টা কি আর।

ভোট আসছে নেতারা তো সব ব্যস্ত,
জিতবার ফন্দি আটতে।
নেতার কল্যানে দেশের কল্যাণ,
এটাই হবে জানতে।

ওসকল ভাঙা ভুঙি আর বন্যার চিন্তা,
মাথায় রাখাই ভার।
নেতারা গড়েন দেশ, পার্লামেন্ট,
ব্রীজ পুল গড়ে ঠিকাদার।

নদীর জল ভগবানের দান নেতার কর্ম কি।
নেতারা আছেন দেশ গড়তে,নদীর চিন্তা কি।

মানুষের থেকে ভোট টি নিতে,
নিজের জায়গাটি হবে গুছিয়ে নিতে।
দেশ ও দশের চিন্তা,যাদের মাথায়,
জন সাধারনের জন্য চিন্তা করার মতন,
সময় তাঁদের কোথায়।

বিধানসভায়, পারলিয়ামেন্টে,
চেয়ার ভাঙবে, টেবিল ভাঙবে,
তবেতো নেতার মূল্য বোধ বাড়বে।
ভোটের অঙ্ক বাড়বে।

স্কুল কলেজে আন্দলন,
পরীক্ষা নাদিয়ে পাশ করার কোন্দলন।
স্কুল,কলেজ, ইঞ্জিনিয়ারিং,ডাক্তারি,
সকল পরীক্ষায় পাস কি দরকারি।
আরক্ষন চালিয়ে সমাজ বাঁচাও,
ভোট ব্যাংকটা আগে বাঁচাও।

তবেই তো নেতার নেতৃত্ব বাড়বে,
দেশ মহান হয়ে আগে বাড়বে।
ও সকল ব্রীজ ভাঙা, বন্যার বাড়ন্ত,
নদীর প্লাবন ,
ও সকলের খুঁজতে হবে কারন।
নেতার তাতে কি আছে করন।

চিরে গুড়, খিচুড়ি গরম বিলাচ্ছে,
দেশ অগ্ৰ গতির দিকে,এগুচ্ছে।
স্লোগানে, সভা, সমিতিতে,
স্বচ্ছ ভারত গড়ছে।

ইন্টারনেটের যুগে বর্তমানে,
App আর ক্যাপের বাড়ন্ত,
বাড়ছে বাড়ুক ক্ষতি নেই তাতে,
ভোট টি যেন ঠিক ঠাক থাকে।

  <--©--●অনাথ●--->
     【--anrc-08/09/2018--】
     【=:03:23:22pm=】
     【=কোলকাতা -59=】
======================
2>||-স্বচ্ছতা-|| 
        <----আদ্যনাথ--->( © )

আমাদের অগ্রগতির প্রদর্শন,
রাম,রহিম,আরক্ষন।
তিনদিগের তিন প্রবল টান,
মুখে সবার ভক্তির গান।

গায়ে নামাবলি মুখে স্বচ্ছতার বুলি,
টুপি পরে ডিজিটালের স্বপ্ন দেখি।
দিকে দিকে বলাৎকার,শিশু নির্যাতন,
দেশের উন্নতি কুম্ভীরাশ্রু ক্রন্দন।

স্বচ্ছতার নিদর্শন ঝাড়ু হাতে প্রদর্শন,
ঝাড়ুর বেড়েছে মহত্ব স্বচ্ছতার প্রচারে।
স্বচ্ছতা সুন্দর এক ঝাড়ুর প্রদর্শন,
স্বচ্ছ প্রচার স্বচ্ছ বাকি সব প্রহসন।
   <--©--●অনাথ●--->
     【--anrc19/09/2018--】
     【=রাত্রি:01:08:22am=】  【=বেলঘড়িয়া=কোলকাতা -56=】
========================


3>||-स्वच्छता-||
           <----आद्यनाथ--->( © )

आज हमारे अग्रगतिके निदर्शन,
राम ,रहीम और आरक्षण।
तीन तरफ के प्रबल खिंचावां,
मुहमें प्रेम,भक्ति का दिखावां।

ओरके नामावली बोलते हैं स्वच्छता के बोली,
पहनके टोपी डिजिटल के ख्वाब देखने लगी।
बलात्कार, शिशु निर्ज़ातन,रोज का समाचार,
हमारा उन्नति, अग्रगतिके करेते हैं प्रचार।

स्वच्छताके निदर्शन झाड़ू का प्रदर्शनसे,
झाड़ूका महत्ब बड़ा स्वच्छताके प्रचारसे।
झारुके कौलिन्य मिला सार्थक प्रचार प्रदर्शन,
सत्व प्रचार ही सत्व बाकी सब मात्र प्रहसन।
        <--©--●अनाथ●----->
      【--anrc-19/09/2018--】
      【=रात्रि 01:08:22am=】 【=बेलघरिया=कोलकाता-56=】
======================





Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)