369>||--সংসারের জ্বালা--||

369>||--সংসারের জ্বালা--||

সংসারের দুটি মহৎ জ্বালা,
অশান্তি ও অনিষ্ঠের মূল,
একটি দিনভর সিরিয়াল,
দ্বিতীয়টি টক ফ্রি মোবাইল।

জ্বলছে জ্বলুক গ্যাস,
কাঁদছে বাচ্চা কাঁদুক,
সিরিয়ালের কোন স্পিচ,
যেন না হয় মিস,

মোবাইলে চলছে রান্নার ফিরিস্তি,
সবকাজ যাক চুলায় ক্ষতি কি।
রেসিপির রকমারি বাহাদুরি,
তার কত কি কারি কুড়ি।

আরে আরে ছারিস না বলে যা,
আন লিমিটেড কল ফ্রি আমারটা।
তোর কেবলে কেমন চলছে টিভি?
আমাদের আগের টা পাল্টে
নুতন কানেকশন মিলাম।

দাঁড়া একটু ছারিসনা কিন্তু ফোন,
ভাত হয়ে গেছে গেলে আসি ফ্যান।
একটু পড়ে
ভাতের ফ্যানটি গেলে নিয়ে---
হ্যালো হ্যালো হ্যালো,
যাহাঃ ছেড়ে দিলো।

মনের দুঃখে ফোন ছেড়ে
মন দিল টিভি সিরিয়ালে।
মুস্কিল একটাই
ফোনে স্পিকারে দিয়ে পরে
রান্নাটি করা চলে।
কিন্তু সিরিয়াল দেখা,
রান্না ঘরের বাইরে ডাইনিংএ।

সিরিয়ালের দেখতে,
কতদিন রান্না পুড়ে গেছে।
কোনদিন নুন বেশি হয়েছে,
কোনদিন নুন ছাড়াই রান্না হয়েছে।

গিন্নির চিৎকার কি হলো রে করবি,
সারাদিন কি ফোনই কোরবি।
নাকি রান্নায় একটু মন দে এবার,
রান্না না পুড়ে যায় আবার।

এইএক মুস্কিল গিন্নি চেল্লাবে,
রান্নার মেয়ে সিরিয়াল দেখবে।
কে কার কথা শুনবে,
বেশি বললে কাজ ছেড়ে পালাবে।
ফোন আর টিভি চলবে,
গিন্নিরও চেল্লানি চলবে।
এমনি করেই রোজ চলবে
কে কার কথা শুনবে।
টিভি আর মোবাইল জরুরি টেটাস,
ওগুলো নাহলে থাকে কি মেজাজ।

       <--©--●অনাথ●--->
     【--anrc-03/09/2018--】
     【=রাত্রি:01:20:22am=】
     【=কোলকাতা -59=】
=======================

Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)