368>||-প্রেমের সংসার-||

368>||-প্রেমের সংসার-||

প্রেম ভালোবাসা দিয়ে গড়ে সংসার,
কিছু চাওয়া পাওয়া প্রেম প্রশংসার।
সুখে দুঃখ ভালো বাসা নিয়ে সংসার,
সামান্য অহঙ্কারে বিষাক্ত হয় সংসার।

রমণীর গুনেই হয় সুন্দর সংসার,
বিশ্বাস ভালোবাসাতেই চলে সংসার।
ঘরকন্না,পরিবার,সকল নিয়েই সংসার,
মায়ার বাঁধনেই টিকে থাকে সংসার।

ভালবাসার এ সংসারে বাড়তি চাওয়া,
হলেও হতেপারে উভয়ের চাওয়া পাওয়া।
চাইবে স্বামী স্ত্রীর কাছে একটু আদর বেশি,
স্ত্রী বলে সর্বদা নির্যাতন, খাটাও কেন পেশী!

স্ত্রী বলে ক্লান্ত  সারা দিনের পরিশ্রম,
স্বামী বলে তুমিই কাজী,আমিও কি কম!
সংসারের চাওয়া পাওয়া নিত্য দিনের খেলা,
আজ সংসারে প্রেম যেন অনল বন্দীশালা!

তথাপি চলছে সংসার প্রকৃতির নিয়মে,
বাক্ বিতণ্ডা রাগ অনুরাগ নিত্য দিনে।
চাওয়া পাওয়ার বোঝা পড়া অম্লমধুর,
তথাপি একে অন্যের তরে ভাবনা মধুর।

এভাবেই চলছে সংসার যেন তেপান্তরে,
স্বামী স্ত্রীর বোঝাপড়া হয়নি যুগান্তরে।
বুঝেও বুঝিনা কেবেশি ঝগড়া সারাক্ষণ
ক্ষণেক পরে পুনঃপ্রেমের সংসার যেমন।

জীবন তো একটাই প্রেমের সংসার,
প্রেমেই বন্ধন বাঁধে জীবন সংসার।
প্রেম নিতান্ত সংবেদনশীল সংসারে,
প্রেমকে সামলে রাখাই বন্ধন সংসার।

প্রেমের নীরবতা বলে অনেক কথা,
প্রেমেই জীবন জীবনকে বাঁধে সদা।
প্রেম বিহীন সংসার নরকের তুল্য,
সেথায় মানুষ সকল অমানুষ তুল্য।

        <--©--●অনাথ●--->
           【--anrc-06/08/2018--】
           【00:30:17am=】
           【--কোলিকাতা-59--】
========================

Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)