367>||-নিয়তির খেলা-||

367>||-নিয়তির খেলা-||

ওই যে ওরা,অসহায় ওই পথশিশুরা,
অথবা যারা আছে আশ্রমে বা হোমে।
কেউ পিতামাতা হারিয়ে,
কেউ প্রাকৃতিক দুর্যোগের কারণে।
কাউকে তার অযাচিত,অবৈধ মা,
ছুড়ে ফেলে দিয়েছিল ডাস্টবিনে ।

কেউ পঙ্গু, কেউ অন্ধ,ভগ্ন শরীর,
কেউ অসুস্থ্য,কেউ কতো সুন্দর।
ওরা অবোধ জানেনা পিতামাতার নাম,
কিন্তু ওদের হাসি টুকু সদাই অম্লান।

ওরা সমাজে অবহেলিত
অবহেলায় লালিত পালিত।
স্টেশনে সিঁড়ির নীচে অন্ধকারে,
অথবা ওই পাইপ গুলির ভিতরে।

ওদের আছে অফুরন্ত উচ্ছ্বাস,
নাই জীবনের কোন হা-হুতাশ।
ওদের মুখের হাসি কখনো হয়না ম্লান।
হয়েও সর্বহারা সকলকে করে সম্মান।

কে জানে কোন পাপের ফলে,
ওই পথ শিশুরা,
কাঁদিছে রাস্থার ধারে বসে।
বোধ হয় ঈশ্বরের সদিচ্ছা,
দিতে আমাদের শিক্ষা,
কাদাইছেন ওই পথশিশুদের।
ওরা না কাঁদিলে কি করে বুঝব,
সুখ,দুঃখ,হাসি কান্না সকলি সময়ের খেলা।
ওদের যাতনায় হয়তো জাগিবে,
আমাদের মনের চেতনকরুনা।
ঈশ্বর হাসিবেন অলক্ষ্যে বসে,
কারন ঈশ্বর আমাদের ভালোবাসে।
তাইতো জাগাইতে চেতনা,
ঈশ্বর অলক্ষ্যে খেলিছেন নিয়তির খেলা।

 <--©--●অনাথ●--->
     【--anrc-22/08/2018--】
     【=রাত্রি:10:08:22pm=】
     【=কোলকাতা-59
===========32 L========

Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)