366>||-আজকের ছোট পরিবার-||

366>||-আজকের ছোট পরিবার-||

সবাই খাওয়া নিয়ে ব্যস্ত,
কেউ খায় ঘুষ,কেউ খায় দুধ,
কেউ মদ বেচে দুধ খায়,
আর কেউ দুধ বেচে মদ খায়।
এই বেচা ও খাওয়া নিজের সিদ্ধান্ত,
মানুষ বেছে নেয় তাঁর নিজের পছন্দ।
যে যার খাওয়া নিয়েই ব্যস্ত।
সকালে ঘুম থেকে উঠেই
কিখাব কিখাব---
ব্যাগ নিজে বাজারে ছুট।
বাজার থেকে ফিরে,
কোনমতে খেয়ে,
অফিসের জন্য ছুট।
স্বামী স্ত্রী উভয়েই ছুটছে,
শিশুটি ডে-কেয়ারে ধুকছে।
ডেকেয়ার ছুটি হবে সন্ধ্যা 7টায়।
স্বামী বলে তুমি রিসিভ কর সোনাকে,
স্ত্রী বলে না না তুমিই যাও 7টায়,
আমার কনফারেন্স 7টায়।
এমনি চলে আজকের জীবন।
নানা বাজার রইল ফ্রিজে,
হোম ডেলিভাটিতেই  অভ্যস্ত।
শিশুটিও নুডুলস চাওমীনে ব্যস্ত।
ছোট পরিবার সুখী পরিবার,
আজ সকলে আই টি অথবা
ইন্টারনেটের নেটওয়ার্কে ব্যস্ত।
সকলেই খাওয়া নিয়ে ব্যস্ত,
কিন্তু খাবার সময় কোথায়?
রোজ রোজ ফাস্ট ফুড,
কতো আর থাকে মুড।
শনি আর রবিবারে জমিয়ে খাওয়া,
সেওতো উইকএন্ডের খাওয়া।
উইকএন্ডে ঘরের খাওয়া,
সেতো মনেহয় জাবরা খাওয়া।
হোটেলের বাসী পচা পেট পুরে খাওয়া,
রুচি থাকে না ঘরের তাজা খাওয়া।

--©--●অনাথ●--->
     【--anrc-23/08/2018--】
     【=রাত্রি:12:15:22am=】
     【=কোলকাতা-59=】
=========================

Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)