363>||-ভাদ্রের বর্ষায় সুখ-||
363>||-ভাদ্রের বর্ষায় সুখ-||
দুনিয়া বদলে গেছে
প্রকৃতিও কেমন পাল্টে গেছে।
ভাদ্রের রৌদ্রজ্জ্বল আকাশে
শরতের মেঘেদের উকি ঝুঁকির মাঝে,
হঠাৎ কালো মেঘ গুলি এগিয়ে
শরতের মেঘ কে দিল তাড়িয়ে।
ঝরে পড়লো অঝরে বৃষ্টি হয়ে।
সূর্যকে ঢেকে দিয়ে কালো পর্দায়
ঝরতে লাগলো অফুরান ধারায়।
চলছে মেঘের তরজন গর্জন,
আকাশটা বুঝি ভেঙে পড়বে এখন।
এ কেমন তরা প্রকৃতির খেলা,
হঠাৎ রোদ বৃষ্টির এমন খেলা।
পুকুর নালা সব টইটুম্বুর জলে,
আর একটু হলেই সব ভাসবে জলে।
বৃষ্টির সাথে সবজির দাম বাড়ন্ত,
মাছ পাওয়া যাচ্ছে ভালো জ্যান্ত।
বাজারে ইলিশের ছড়া ছড়ি,
তবুও চলছে দরা দড়ি।
এমনদিনে খিচুড়ি ইলিশ ভাজা,
বর্ষার এমন খাওতেই আসল মজা।
এতো সস্তায় ইলিশ পেয়ে
রুই কাতলা গেছি ভুলে।
রোজ রোজ ইলিশের চার,
বাড়বে ক্লোরস্ট্রাল হাই প্রেসার।
বাড়ুক প্রেসার, ক্লোরস্ট্রাল,ভুড়ি,
এমন ইলিশের মজা কি ছাড়তে পারি।
খাওয়াটা যদি হয় পেট পুরে,
ভাত ঘুমটাও হলে পরে দুপুরে,
সুখ তো তাকেই বলে।
<--©--●অনাথ●--->
【--anrc--31/08/2018--】
【=:07:30:22pm=】
【=কোলকাতা -56=】
========================
দুনিয়া বদলে গেছে
প্রকৃতিও কেমন পাল্টে গেছে।
ভাদ্রের রৌদ্রজ্জ্বল আকাশে
শরতের মেঘেদের উকি ঝুঁকির মাঝে,
হঠাৎ কালো মেঘ গুলি এগিয়ে
শরতের মেঘ কে দিল তাড়িয়ে।
ঝরে পড়লো অঝরে বৃষ্টি হয়ে।
সূর্যকে ঢেকে দিয়ে কালো পর্দায়
ঝরতে লাগলো অফুরান ধারায়।
চলছে মেঘের তরজন গর্জন,
আকাশটা বুঝি ভেঙে পড়বে এখন।
এ কেমন তরা প্রকৃতির খেলা,
হঠাৎ রোদ বৃষ্টির এমন খেলা।
পুকুর নালা সব টইটুম্বুর জলে,
আর একটু হলেই সব ভাসবে জলে।
বৃষ্টির সাথে সবজির দাম বাড়ন্ত,
মাছ পাওয়া যাচ্ছে ভালো জ্যান্ত।
বাজারে ইলিশের ছড়া ছড়ি,
তবুও চলছে দরা দড়ি।
এমনদিনে খিচুড়ি ইলিশ ভাজা,
বর্ষার এমন খাওতেই আসল মজা।
এতো সস্তায় ইলিশ পেয়ে
রুই কাতলা গেছি ভুলে।
রোজ রোজ ইলিশের চার,
বাড়বে ক্লোরস্ট্রাল হাই প্রেসার।
বাড়ুক প্রেসার, ক্লোরস্ট্রাল,ভুড়ি,
এমন ইলিশের মজা কি ছাড়তে পারি।
খাওয়াটা যদি হয় পেট পুরে,
ভাত ঘুমটাও হলে পরে দুপুরে,
সুখ তো তাকেই বলে।
<--©--●অনাথ●--->
【--anrc--31/08/2018--】
【=:07:30:22pm=】
【=কোলকাতা -56=】
========================
Comments
Post a Comment