362>||-বঙ্গ সন্তান-||
362>||-বঙ্গ সন্তান-||
হে বঙ্গ সন্তান,
দেশ তো আজ প্রায় প্রগতির শিখরে,
তবে তোমরা কেন মরছো অকাতরে।
পার না কী একটু ধর্যশীল হতে!
দেশের অগ্ৰ গতির স্বার্থে?
দেশমাতৃকার নাই রক্তের লালসা,
মা চাইছেন ভক্তি শ্রদ্ধা ভালোবাসা।
আজ হও এক জোট শিক্ষার তরে,
বিশ্বে বিলাও জ্ঞান বিজ্ঞান অকাতরে।
তোমার আমার এদেশ বিশ্ব সেরা,
আছে তার প্রমান ইতিহাস জোড়া।
জানি তুমি বীর যোদ্ধা করোনা ভয়,
আজও তুমি পার করতে বিশ্ব জয়।
তুমি কেন অবহেলায় দিচ্ছ প্রাণ,
তুমিই তো দেশের শক্তি বলে বলীয়ান।
তুমিওতো দেশের সর্ব শ্রেষ্ঠ সন্তান,
কেন দিচ্ছ অযথায় নিজেরে বলিদান।
হও আগুয়ান লয়ে শিক্ষাও ত্যাগের মন্ত্র,
শিক্ষাকে ছড়িয়ে দাও গ্রাম হতে গঞ্জ।
যেথায় পৌঁছোয়নি শিক্ষার আলো,
সেথায় জ্ঞান বিজ্ঞানের জ্বালো আলো।
কতো দরিদ্র অসহায় বসে কাঁদে,
দুবেলা দুমুঠো খাবারের আশে।
তাঁরা চেয়ে আছে তোমার পানে,
তুমি নাহইলে সহায় কে বাঁচাইবে তাঁরে।
এসো ভাই এসো সকল দ্বিধা ভুলে ,
নেও ওদের কোলে তুলে ।
যারা কাঁদছে ওই বসে পথের ধারে,
দেও অন্ন ও শিক্ষা ওদের আদর করে।
তুমিই তো জ্বালাবে শিক্ষার আলো,
শহর হতে প্রত্যন্ত গ্রাম গঞ্জের ঘরে।
হও দিশারি শ্রেষ্ঠ সেনাপতি দেশের তরে,
অশিক্ষা,কুসংস্কার দূর করার তরে।
ইতিহাস স্বগর্ভে বলছে বার বার,
আমাদের জল,বায়ু,মাটি সকলের শ্রেষ্ঠ।
তবে কিসের চিন্তা কিসের ভয়
এখনি সচেষ্ট হও করতে সকল মন জয়।
এসো ভাই এসো সকলে মিলি একসাথে,
ভুলি ভেদাভেদ, ভুলি হিংসা দ্বেষ মিলি সাথে।
আজ তোমাকেই প্রয়োজন দেশের স্বার্থে,
তোমার কর্মকুশলতা দেখাও দশের স্বার্থে।
তুমি নারইলে সাথে কে হইবে আগুয়ান,
তোমার সাথে সকলে গাহিবে দেশের গান।
এসো ভাই এসো তুমি হও আজ কান্ডারি,
অসহায় যাঁরা জাগুক তোমায় ভর করি।
তোমার বুদ্ধি দীপ্তিতে সকলে দেখুক আলো,
তোমার কর্মকুশলতা জ্বালুক আঁধারে আলো।
তোমার বীরত্ব সকলকে দেখাক পথের দিশা,
তোমার ভালোবাসা সকলের জীবনের আশা।
<--©--●অনাথ●--->
【--anrc-31/08/2018--】
【=রাত্রি:02:18:22=】
【=কোলকাতা -56=】
============49L========
হে বঙ্গ সন্তান,
দেশ তো আজ প্রায় প্রগতির শিখরে,
তবে তোমরা কেন মরছো অকাতরে।
পার না কী একটু ধর্যশীল হতে!
দেশের অগ্ৰ গতির স্বার্থে?
দেশমাতৃকার নাই রক্তের লালসা,
মা চাইছেন ভক্তি শ্রদ্ধা ভালোবাসা।
আজ হও এক জোট শিক্ষার তরে,
বিশ্বে বিলাও জ্ঞান বিজ্ঞান অকাতরে।
তোমার আমার এদেশ বিশ্ব সেরা,
আছে তার প্রমান ইতিহাস জোড়া।
জানি তুমি বীর যোদ্ধা করোনা ভয়,
আজও তুমি পার করতে বিশ্ব জয়।
তুমি কেন অবহেলায় দিচ্ছ প্রাণ,
তুমিই তো দেশের শক্তি বলে বলীয়ান।
তুমিওতো দেশের সর্ব শ্রেষ্ঠ সন্তান,
কেন দিচ্ছ অযথায় নিজেরে বলিদান।
হও আগুয়ান লয়ে শিক্ষাও ত্যাগের মন্ত্র,
শিক্ষাকে ছড়িয়ে দাও গ্রাম হতে গঞ্জ।
যেথায় পৌঁছোয়নি শিক্ষার আলো,
সেথায় জ্ঞান বিজ্ঞানের জ্বালো আলো।
কতো দরিদ্র অসহায় বসে কাঁদে,
দুবেলা দুমুঠো খাবারের আশে।
তাঁরা চেয়ে আছে তোমার পানে,
তুমি নাহইলে সহায় কে বাঁচাইবে তাঁরে।
এসো ভাই এসো সকল দ্বিধা ভুলে ,
নেও ওদের কোলে তুলে ।
যারা কাঁদছে ওই বসে পথের ধারে,
দেও অন্ন ও শিক্ষা ওদের আদর করে।
তুমিই তো জ্বালাবে শিক্ষার আলো,
শহর হতে প্রত্যন্ত গ্রাম গঞ্জের ঘরে।
হও দিশারি শ্রেষ্ঠ সেনাপতি দেশের তরে,
অশিক্ষা,কুসংস্কার দূর করার তরে।
ইতিহাস স্বগর্ভে বলছে বার বার,
আমাদের জল,বায়ু,মাটি সকলের শ্রেষ্ঠ।
তবে কিসের চিন্তা কিসের ভয়
এখনি সচেষ্ট হও করতে সকল মন জয়।
এসো ভাই এসো সকলে মিলি একসাথে,
ভুলি ভেদাভেদ, ভুলি হিংসা দ্বেষ মিলি সাথে।
আজ তোমাকেই প্রয়োজন দেশের স্বার্থে,
তোমার কর্মকুশলতা দেখাও দশের স্বার্থে।
তুমি নারইলে সাথে কে হইবে আগুয়ান,
তোমার সাথে সকলে গাহিবে দেশের গান।
এসো ভাই এসো তুমি হও আজ কান্ডারি,
অসহায় যাঁরা জাগুক তোমায় ভর করি।
তোমার বুদ্ধি দীপ্তিতে সকলে দেখুক আলো,
তোমার কর্মকুশলতা জ্বালুক আঁধারে আলো।
তোমার বীরত্ব সকলকে দেখাক পথের দিশা,
তোমার ভালোবাসা সকলের জীবনের আশা।
<--©--●অনাথ●--->
【--anrc-31/08/2018--】
【=রাত্রি:02:18:22=】
【=কোলকাতা -56=】
============49L========
Comments
Post a Comment