360>||--প্রেমের পরশ--||

360>||--প্রেমের পরশ--||

প্রেম আসে নীরবে,
প্রথমে মনের কোনে,
হৃদয়ের খোলা জানালা দিয়ে।
কখনো আনমনে,
বসে একলা বাতায়নে,
আনন্দ উপভোগের তরে।
প্রেমাস্পদেরে একান্তে,
গভীর আপ্যায়নের আশে।
প্রাণ ভরে নিরালায় মিলনে,
মনের শ্রদ্ধা ভালোবাসা দিয়ে।
প্রেম আসে চুপি চুপি যৌবনের সাথে,
বলেযায় মনের গোপন পরশের সাথে।
প্রেমের শীতলবাতাস আনমনে,
ছুঁয়েযায় গোপনে মনে।
প্রেম প্রভাতের স্নিগ্ধআলোর হরষে,
সকল জ্বালা জুড়াইবে একটু পরশে।
দিনে দিনে বাড়ে প্রেম সময়ের সাথে,
অলীক স্বপ্ন সকল ছুঁয়ে যায় প্রাণে।
প্রেম যৌবনের গন্ধ অঙ্গে অঙ্গে,
পরশে তৃপ্ত গোপন কোমল অঙ্গে।
প্রেমতো নয় যৌন মিলনের তৃপত্তা,
প্রেম হৃদয়ের গভীর ভালোবাসা পূর্ণতা।
প্রেম মধুর হয় দুটি হৃদয় একাত্মহয়ে,
পঞ্চ রিপুকে উপেক্ষা করে হৃদয় দিয়ে।
প্রেম মিলন শুখের আনন্দে,
মনে মনে স্বপ্নের জাল বোনে।
প্রেম আসে নীরবে,
প্রথমে মনের কোনে,
    <--©--●অনাথ●--->
     【--anrc-30/08/2018--】
     【=সকাল:08:08:22am=】
     【=কোলকাতা -56=】
==========================

Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)