358>||--একটু কথা--||

358>||--একটু কথা--||

৺তারাপীঠ হোটেলে বসে
একটু লিখবো ভেবে,
করতে হল বাহানা/ লোক দেখানো নাটক
তারপরে পেলাম সুযোগ
লিখলাম কিছু কথা।


||--একটু কথা--||

নিরালায় বসে বলবো দুটি কথা
তেমন সময় টুকুও তোমার নাই,
জানিনা সময় নাই নাকি ইচ্ছা নাই,
তাই তো হৃদযের কোন আছে ব্যথা।

এই পৃথিবীতে হয়তো,
তুমি,আমি অতী নগন্য,মূল্য হীন।
তথাপি আমার মনের পৃথিবীতে---
তুমি অনন্য, তুমি শ্রেষ্ঠ,আনন্দ অসীম।
তুমি আজো আমার কাছে
ঠিক ততোটাই সুন্দর ও নুতন,
যতটা তুমি ছিলে আজ হতে--
37 বৎসর পূর্বে আমার মনের
সুন্দর, নুতন ও আদরের।
কত আশার স্বপ্ন দেখেছিলাম,
মেঘমুক্ত আকাশে।

পৃথিবী সুন্দর, প্রকৃতি ও সুন্দর,
তুমি আজো তো অপূর্ব সুন্দর।
এত সুন্দরের মাঝে মুখ ভার,
মনে হয় লাঞ্ছিত হোল সুন্দর।

কিছু ঘটনা ঘটলেও
ঘটনার প্রবাহ আমার মনের তলে
হয়নি এতটুকু গণ্য।
তাহলে মনের গতি কেন এতো নিম্ন,
সেটাই বুঝতে রাত দিন চিন্তায় মগ্ন।

আজ এক বিছানায় শুয়েও
হাত বাড়িয়ে তোমাকে পাইনা খুঁজে।
মনে হয় তুমি কতো দূরে---
রাতের গভীর অন্ধকারে-----
অসীম সীমানার ওপারে মরি খুঁজে।

বয়স ও রোগের তাড়নায়,
আজ বোধ হয় শরীর ভগ্ন প্রায়,
তবুওতো মন সুন্দর কে ছুঁতে চায়।
সুন্দরেরকে একটু আঁকড়ে ধরতে চায়,
জানিনা বিধাতার কোন অভিশাপে
তুমি কাছে থেকেও দূর হয়ে গেলে।

হয়তো আমারই কোন গুপ্ত দোষে,
তুমি নিরন্তর ফুসছ গভীর রোষে।
আমার দোষের নাই অন্ত,
কারণ ভালোর কাছে আমি ভালো,
খারাপের কাছে খারাপ,
দুষ্টের কাছে অতি দুস্টু,
সাধারণের কাছে নির্বাক।

নির্লিপ্ত নই যে আমি,
লিপ্তও নই কোন কাজে।
আমায় নিয়ে ভেবনা তুমি,
ভাবনার ভবঘুড়ে যে আমি,
এক উদ্বাস্তু,ছন্নছাড়া আমি।

আমি বাঞ্ছিত সমাজে অবাঞ্ছিত,
অবাঞ্ছিত সমাজে হয়তো বাঞ্ছিত।
চাহিদা ছিল অতি সামান্য,
তোমায় করিনি অমান্য,
নিজের বলতে যা ছিল সামান্য,
তোমাকে দিতে করিনি কার্পণ্য।

তথাপি কোথায় কিছু সামান্য,
বোধহয় ঘটেছে কিছু বিঘ্ন।
যাইহোক যেমনি হোক মতি গতি,
নিজেকে রাখতে সুখী,
মনকে সদাই রাখো উর্ধগতি।

মন যদি হয় উর্ধগতি,
লাভ হয় সদা প্রশান্তি।
নয়তো জীবন শুধুই অশান্তি।
সৃষ্টির এমনি খেলা খেলে প্রকৃতি,
প্রলয়েও রয় স্থির কর্ম ও নিয়তি।

      <--©--●অনাথ●--->
     【--anrc-24/08/2018--】
     【=রাত্রি:01:08:22am=】
     【=৺তারাপীঠ হোটেলে=】
==≠============== L========

Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)