356>||-আমার জিজ্ঞাসা--||

356>||-আমার জিজ্ঞাসা--||

আমার প্রশ্নটা অতি ছোটো,
তথাপি উত্তর জানতে মন খোঁজে দিগ দিগন্ত।

সন্তানের নিকট পিতা মাতা কি ছাতার মতন?
নাকি সন্তানেরা পিতা মাতার ছাতার লাঠির
মতন।
ছাতা প্রয়োজনীয় বটে,
রোদ, বৃষ্টি,জল ঝরে।
কিন্তু বৃষ্টি থেমে গেল প্রাই,
ছাতা ছিড়ে গিয়ে পড়ে থাকে,
ওই ঘরের কোন এক কোনে।
কে আর ছাতার কথা মনে রাখে?

বৃদ্ধ বাবা মা কিন্তু সর্বদা ছাতা খোঁজে,
সে বাঁচাতে চায় সন্তানেরে রোদ বৃষ্টি হতে।
খকনো চায় ওই ছাতার লাঠিতে ভর দিতে।
একটু পথ চলার মনের ইচ্ছা,
ছাতা হোক বা লাঠির খোঁজ করে,
যাতে ভর দিয়ে চলতে সহজে পারে।

ছাতা জখোন উপেক্ষিত হয়,
লাঠি কিআর খুঁজে পাওয়া যায়।
ছাতা যদি ধরাহয় শক্ত হাতে,
হয়তো লাঠি থাকলেও থাকতে পারে হাতে।
কিন্তু কতক্ষন,
বৃদ্ধ বয়সে কিআর হাত শক্ত থাকে?
ছাতা আর লাঠি কে কারে খোঁজে?
জীবন সংসারে উভয়েরএই চাওয়া পাওয়া
হওয়া উচিত দেনা পাওনার ঊর্ধ্বে।
সময়ের সাথে পরিবর্তন প্রয়োজন মনের,
সমাধান খুঁজতে হবে আন্তরিক ভাবে মনের।

<--©--●অনাথ●--->
     【--anrc-17/08/2018--】
     【--05:08;22am---】
     【=কোলকাতা -56=】
=======================

Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)