354>||-জীবন এক যুদ্ধ-||

354>||-জীবন এক যুদ্ধ-||

জীবন মানেই কঠিন পরীক্ষা,
এখানে সকলের চলার পথ ভিন্ন।
এখানে অন্যকে  করলে নকল,
জীবনটাই হবে নিশ্চিত বিফল।

মহতের আদর্শ করা উচিত স্মরণ,
মহতের মতন হতে চাওয়া মূর্খতার লক্ষন।
নিজের চলার পথ নিজেকেই বাছতে হবে,
সফলতা চাইলে মনে দৃঢ়তা রাখতে হবে।

স্থির লক্ষ্য আর দৃঢ় মনের কঠিন পরীক্ষা,
দৃঢ় আত্মবিশ্বাস ই একমাত্র শ্রেষ্ঠ নির্দেশিকা।
জীবনের পরীক্ষা চলতেই থাকে,
বাঁচতে হলে জীবন যুদ্ধে লড়তেই হবে।

    <--©--●অনাথ●--->
     【--anrc-17/08/2018--】
     【--10:48:15 pm---】
     【=কোলকাতা -59=】
=======================

Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)