349> ||-একমুঠ ভাত-|| ( কবিতায়)

349> ||-একমুঠ ভাত-||(কবিতায়)

বালি ব্রিজের উপরে,
যাকে বিবেকানন্দ ব্রিজ বলে,
হাটছিলাম আপনমনে।
হঠাৎ একটি বাচ্চা মেয়ে,
জুঁই ফুলের মালা দিল হাতে।
নেবেন বাবু একটা মালা 5টাকা দামে,
ফুল কুড়িয়ে গেঁথেছি দুই ভাই বোনে।

মা আছেন জ্বরে পড়ে,
সারবে জ্বর অসুধ দিলে পরে।
দুদিন হোল ভাত পড়েনি পেটে,
তাই মালা বেচি ভাই বোনে মিলে।
কিনবো অসুধ,আর একটু চাউল হাটে,
ফুটিয়ে নিলে একমুঠ ভাত পড়বে পেটে।
সকাল থেকে ভাইটা দেখুন কাঁদছে বসে,
পেটের খিদে না পারে সইতে।

বিস্ময়ে স্তম্ভিত হৃদয়ে,
নিদারুণ অনুভূতি নিয়ে,
দশটি মালা নিলাম কিনে,
শিশুটির চোখের জল দেখে।
টাকা পেয়েই বাচ্চা দুটি উর্দ্ধশ্বাসে ছোটে।
ওদের মুখে দেখলাম হাসি,
এক ঝলকের তরে,
ওই হাসিতে হাসি তো নয় বিদ্যুৎ চমক ছিল,
ক্ষনিকের আনন্দে  মনটা ভরে গেল।
চেয়ে দেখতে রইলাম ওদের ছোটার পথ,
ওদের চাওয়া,পাওয়া একমুঠ ভাত।

   <--©--●অনাথ●--->
    【--anrc--10/08/2018--】
    【=বিকেল 05:30:22=】
    【=কোলকাতা-56=】
============================

Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)