348>||-- বিশ্বায়নের হুজুগ ||
348>|| বিশ্বায়নের হুজুগ ||
<--©➽-আদ্যনাথ--->
চারিদিগে এ কেমন হুজুগ,
ডিজিটাল মানে কি
মোবাইল ও লেপটপের যুগ?
শিশু থেকে বৃদ্ধ সকলেই ব্যস্ত,
মব, ট্যাব নিয়েই দিনরাত ব্যস্ত।
একেই বলে ডিজিটাল যুগের হুজুগ,
সকল কিছুতেই ডিজিটালের সুযোগ।
পাসওয়ার্ডের অপূর্ব কেরামতির যুগ,
পাসওয়ার্ড ভুলে গেলেই সব চুপ।
সকলকে-ই দেখি ভীষণ ব্যস্ত,
আঙ্গুল গুলি অতিব্যস্ত মুখেনাই শব্দ।
কানে হেডফোন ভীষণ কর্ম ব্যস্ত,
ডিজিটালের যুগ তাই তো এত ব্যস্ত।
স্বার্থ বুঝেই ব্যস্ত বুঝি দেনা পাওনা,
নিজের স্বার্থ টুকুই বুঝে নেওয়া।
ছোট পরিবার বৃদ্ধজনের নাই দরকার,
স্বার্থ বুঝে নিজের টুকুই শুধু দরকার।
বয়ঃ বৃদ্ধজনের কিছু চাহিদা সামান্য,
একটু ভালবাসা একটু আদরের জন্য।
ভুলে যাই কে আপন কে পর প্রকৃত,
ডিজিটালের ধাক্কায় সব অদ্ভুত বিকৃত।
বিংশ শতকের বিশ্বায়নের স্রোতের বেগে,
ডিজিটালের অলীক ভাবনার তাগিদে।
বয়ঃবৃদ্ধজনের হয়তো সামান্য চাহিদা,
নানান অজুহাত মেটাতে তাদের চাহিদা,
শিশুরা মোবাইল,ট্যাবেই পড়ছে,লিখছে,
হয়তো অনেক কিছুই জানছে,শিখছে।আজ খাতা কলমে লেখার হয়েছে অন্ত,
কে বোঝাবে ওদের হাতের লেখার গুরুত্ব।
হাতের লেখায় আঙুলের জটিল ব্যবহার,
তারজন্য অনেক অনুশীলন দরকার।
এভাবেই শিশুদের বাড়ে বিশেষ জ্ঞান,
ডিজিটালের হুজুগে সব বুঝি অজ্ঞান।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
26/01/2021::12:15 am
===========================
Comments
Post a Comment