347>||---নিলীন---||
347>||---নিলীন---||
সেদিন কাজিরাঙ্গা ফরেস্টে,
একটি গাছের ডালে,
পাতার আড়ালে,
দেখলাম দুটি নীল পাখি।
বোধয় ওটি নীল গাছ ছিল,
ওরা কি নাম যেন বললো,
ওদের ভাষা বুঝলাম না,
আমি নাম দিলাম নিলীন পাখি।
নীলিকায় বসে নিলীন যুগল,
সূর্যালোকে ঝল মল।
কিসুন্দর নীল রঙ,
একটির গলার কাছে হলুদ--
রঙ এর রেখা, লেজেও
বোধ হয় ছিল দুই একটি হলুদ রেখা।
ওরা মেতে ছিল গভীর প্রেমে,
সেকি আদর একে অন্যকে।
পাখিরাই বুঝি জানে এমন প্রেম,
কতো আদর কত সমাদর।
আনন্দে কখনো করছে নৃত্য,
কখনো পাখনা মেলে আদর।
কখনো ঠোঁটে ঠোঁট মিলন,
বুঝি ওটাই ওদের চুম্বন।
ঘন্টা ভর চলেছিল ওদের প্রেম নিবেদন,
প্রেমের চরম সময়ে বুঝলাম,
হলুদ রেখা ছিল যার---
সেই পুরুষ পাখি,অন্য টি স্ত্রী।
মিলন নৃত্যে প্রণয়ে হয়ে তৃপ্ত,
উভয়ে উড়েগেল গভীর জঙ্গলে।
প্রেমে হয় আদর জানি,
কিন্তু এতো সমাদর আনন্দের উৎছ্বাস,
ভাবিনি কখনো।
এমন প্রণয় সৌহার্দ্য, মন ভরে গেল।
<--©--●অনাথ●--->
【--anrc--13/08/2018--】
【রাত্রি 01:59:36 am==】
【--কোলিকাতা-59=】
============================
সেদিন কাজিরাঙ্গা ফরেস্টে,
একটি গাছের ডালে,
পাতার আড়ালে,
দেখলাম দুটি নীল পাখি।
বোধয় ওটি নীল গাছ ছিল,
ওরা কি নাম যেন বললো,
ওদের ভাষা বুঝলাম না,
আমি নাম দিলাম নিলীন পাখি।
নীলিকায় বসে নিলীন যুগল,
সূর্যালোকে ঝল মল।
কিসুন্দর নীল রঙ,
একটির গলার কাছে হলুদ--
রঙ এর রেখা, লেজেও
বোধ হয় ছিল দুই একটি হলুদ রেখা।
ওরা মেতে ছিল গভীর প্রেমে,
সেকি আদর একে অন্যকে।
পাখিরাই বুঝি জানে এমন প্রেম,
কতো আদর কত সমাদর।
আনন্দে কখনো করছে নৃত্য,
কখনো পাখনা মেলে আদর।
কখনো ঠোঁটে ঠোঁট মিলন,
বুঝি ওটাই ওদের চুম্বন।
ঘন্টা ভর চলেছিল ওদের প্রেম নিবেদন,
প্রেমের চরম সময়ে বুঝলাম,
হলুদ রেখা ছিল যার---
সেই পুরুষ পাখি,অন্য টি স্ত্রী।
মিলন নৃত্যে প্রণয়ে হয়ে তৃপ্ত,
উভয়ে উড়েগেল গভীর জঙ্গলে।
প্রেমে হয় আদর জানি,
কিন্তু এতো সমাদর আনন্দের উৎছ্বাস,
ভাবিনি কখনো।
এমন প্রণয় সৌহার্দ্য, মন ভরে গেল।
<--©--●অনাথ●--->
【--anrc--13/08/2018--】
【রাত্রি 01:59:36 am==】
【--কোলিকাতা-59=】
============================
Comments
Post a Comment