345>||--ভালোবাসার জন---||

345>||--ভালোবাসার জন---||

কে বলতে পারে কতদিন বাঁচবো
আমিও জানিনা কতদিন বাঁচবো,
হঠাৎ যদি মরেইজাই তবে,
তোমার জন্যই ফিরে আসবো।

রোজ আবার ঝগড়া করবো।
খুঁটি নাটি নিয়ে লড়বো।
খুনটুসীর লরাইতেইত মজা,
লড়াই  টুকুই নাহয় যদি,
জানবো কি করে যে বেঁচে আছি!
লড়াই ছাড়া জীবনটাই ফাঁকি।

এইটুকু বোঝেনা যারা,
সারাজীবন পায় অনাদরের সাজা।
কত আদর ওই কথার তীক্ষ্ন বানে,
বোঝে সে যে ভালোবাসে মনেমনে।

ভালোবাসার গোপন কথা,
মিটায় মনের অনেক ব্যাথা।
ভালোবাসা মনেমনে,
বোঝে যে আনমনে।

হৃদয়ের অনেক কথা অনেক ব্যাথ,
নিমেষে মিলায় মিলনে, না বলে কথা।
হৃদয় আছে যার ভালবাসা বোঝে সে,
হোক খুনটুসি,কথার বান উভয়ে আপসে।

শব্দই ব্রহ্ম, শব্দ দিয়ে হয় কথা,
লক্ষ্মীর পাঁচালি কথা,
সরস্বতী পূজার কথা,
জতো পূজাপার্বন সকলি কথায় বর্ণন।

তবে গিন্নির কথামালার সম্পর্ক,
সেতো জীবনের আদরের মধুপর্ক।
জীবনে থাকবে যতক্ষন আশ,
গিন্নির কথার হবে আশ্বাস।

শুধু একটু বোঝার ভুলের ফাঁক,
গিন্নি যতই করুক হাক ডাক।
একটু আদরেই সব ঠিক ঠাক,
ভালোবাসা পায় যদি ঠিক ঠাক।

  <--©--●অনাথ●--->
     【--anrc--12/08/2018--】
     【-সন্ধ্যা 08:45:19-pm=--】
     【- রোডের ধারে পার্কে বসে--】
      【-কোলকাতা-59--】
||=====================||

Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)