316>||-গজব রাজা-||

316>||-গজব রাজা-||
                 <----আদ্যনাথ--->( © )

আজবদেশের গজব রাজা,
পটু ভারী দিতে সাজা।
ডেকে বলেন ওহে মন্ত্রী
চোর ধরলো কি সান্ত্রী।
মন্ত্রী বলেন----
এইযে ধরেছি চোর মহারাজ,
রাজা বলেন এ কেমন চোর
এতো দেখি ক্খানা হাড্ডির জোড়।
ওর শরীরে মাংস কোথায়?
শুধু হাড় গুলোই দেখা যায়।

মন্ত্রী বলেন---
মহারাজ আপনার শাসন যে খাসা,
তাই সকল প্রজার এমন দশা।
এবেটা চোর ওর দোষ কি বলুন,
সকল বাড়িতে খাবার বাড়ন্ত,
কোথায় চুরি করবে বলুন।
তাই খাবারের এভাবে ক্ষিদের জ্বালায়
শরীরের মাংস গেছে উবে,
হাড় কখানি আছে কোনমতে জুড়ে।

চুরি করবে কার ঘরে সবার ঘরই বাড়ন্ত,
এই বেটা খোঁজ নিয়েছে আদ্য পান্ত।
শেষে কিনা সিপাহীর ঘরেই চুরি,
ভেবে ছিল পাবে অনেক ঝুড়ি ঝুড়ি।
বেটা তারা খেয়ে সিপাহীয়ের ঘর থেকে,
পালাতে গিয়ে জানালার জালে জড়িয়ে,
পা গেল আটকে তাতেই পড়লো ধরা,
তাই নিয়ে এলো হাতে পড়িয়ে কড়া।
এবেটা চোর শরীরের রক্ত মাংস হীন,
হাড়ের কেরামতিতে চুরি করে রাত দিন।

বেটা চোর জানালা,নর্দমা, জলের পাইপ,
সকলের মধ্য দিয়েই ওর  অবারিত দ্বার।
আজ বেটা বুদ্ধির ভুলে পালাতে গিয়ে,
জানালার সূক্ষ্ম  জালে গেল জড়িয়ে।
তাইতো সিপাই কেরামতি দেখালো,
তাকে ধরে পিঠমোরা বেঁধে নিয়ে এলো।

রাজা বলেন-----
শুনবোনা কোন কথা,
বেটাকে চড়াও দেখি শূলে।

মন্ত্রী বলেন ----মহারাজ----
শূল ঢোকাব কোথায় মাংস যে নাই শরীরে।

রাজা বলে-------
এত শত জানিনা আমি,
আমার আদেশ অমান্য যদি হয়,
মন্ত্রী তোমাকেই চরাব শূলে।
চোরের শরীরে শূল না ঢুকলে,
খুঁজে দেখো কেউ তো হবে নাদুস নুদুস,
খেয়ে খেয়ে রাত দিন হয়েছে মোটা।
তাকেই ধরে চড়াও শূলে,
বেটা চোর দেখুক কেমন মজা লাগে শূলে।

মন্ত্রী বলেন----
আছে মহারাজ আছে এক সাধুর দুই চেলা,
বেটারা নাদুস নুদুস কেবল মাংসের ঢেলা।

রাজার হুকুম,
সাধুর চেলাকে চড়াবে শূলে।
কি হল কি হল চারিদিকে রব,
সাধুর চেলার কেন হবে শূল।
রাজার আদেশ বেটা খেয়ে খেয়ে,
দিন দিন হচ্ছে মোটা,
দেশের অন্ন করছে ধংস।
ওকে নাদিলে সাজা,
বেটা চোর জানবে কেমনে,
শূলে চড়তে লাগে কেমন।
মহারাজের সূক্ষ বিচার তুলনা নেই যার,
আজবদেশের গজব রাজার এমন চমৎকার।

   <--©--●অনাথ●--->
     【--anrc-18/09/2018--】
     【=রাত্রি:11:46:22=】 【=তেঘরিয়া=কোলকাতা -59=】
============================










Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)