314>||-এও এক এগিয়ে চলা-।|-

314>||-এও এক এগিয়ে চলা-।|

জন্ম ক্ষনের পরমুহূর্তে থেকে শুরু হয় চলা।
মানুষের বার্ধক্যের দিকে এগিয়ে চলা।

বার্ধক্য একটি স্বাভাবিক জৈবিক ঘটনা।
কারুর হলেও হতে পারে একটু মন্থর,
কারুর স্বভাববিক গতিতে এগিয়ে যাওয়া।

বার্ধক্য নিশ্চিত কিছু দৈহিক অবক্ষয়,
যার ফলে মানুষের কর্মক্ষমতা হ্রাস হয়।
দিনে দিনে প্রতিরোধ ক্ষমতা হয় লুপ্ত প্রায়।
নিশ্চিত মৃত্যুর দিগে এগিয়ে নিয়ে যায়।

সমাজে বার্ধক্য দ্বারা প্রায়ই,
বয়োবৃদ্ধির প্রতি ইঙ্গিত করা হয়।
বার্ধক্য একটি অবশ্যম্ভাবী জৈবিক বাস্তবতা,
যার আছে একটা নিজস্ব গতির নিশ্চয়তা।

হোকনা কেন কতো প্রতিরোধক আবিষ্কার,
বার্ধক্য মানুষের নিয়ন্ত্রণের বাইরে।
মৃত্যুই শেষ কথা যার।

মানুষ মরন শীল এটি সত্য,
তাঁর এগিয়ে চলা বার্ধক্য নিশ্চিত সত্য,
বার্ধক্যের অবধারিত পরিণতিই মৃত্যু চির সত্য।
||---anrc---18/02/2018:------------||
||=====================||

Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)