315>||----স্মার্ট ফোন-----||
315>||----স্মার্ট ফোন-----|| 04/02/2018::---
আসাম গৌহাটি তে বসে লিখলাম
কামাক্ষা মন্দিরে লাইনে দাঁড়িয়ে
শেষ করলাম::----
আজকাল মোবাইল হয়েছে স্মার্ট।
এই হাতের মোবাইল এমনিতে হয়নি স্মার্ট,
অনেক খেয়ে ,দেখে ,শুনে ,জেনে হয়েছে স্মার্ট।
দেখা,শুনা জানার কথা নাহয় দিলাম ছেড়ে,
খাবার লিস্ট দেখি একটু নের চেড়ে-----
ক্যামেরা- ক্যাচ করে চিবিয়ে নিয়েছে--
রেডিওটা- আনন্দে হজমই করেছে--
টেপ রেকর্ডারটা-ঘোল করে ই খেয়েছে--
রিস্ট ওয়াচ-কব্জি ডুবিয়ে মজায় খয়েছে--
টর্চ লাইট-মাথায় বেঁধে নিয়েছে--
ক্যালকুলেটর- স্বমূলে গুলেই খেয়ে নিয়েছে--
চিঠিপত্র 'মেসেজের' মাধ্যমে উধাও করেছে--
আসে পাশের বন্ধুত্য- ফেসবুকে আবদ্ধ করেছে--
মেলামেশা ভুলিয়ে স্মার্টনিজেই চ্যাটে আছে--
সময়- কে মজায় হজম করেছে--
কতো শুভাশীষ- গিলে নিয়েছে--
পয়সা- তাও আরামে খেয়েছে--
আত্মীয়তা-সকলি ফোন কলে বদ্ধ করেছে--
স্বরণ শক্তি-তো সকলি কব্জা করে রেখেছে--
স্বাস্থ্য-সকলের খেয়ে মজবুত হয়েছে--
এতো কিছু খেয়ে তবেই স্মার্ট হয়েছে--
মানুষকে-করে পাগল ফোনস্মার্ট হয়েছে--
অসকল তো খাবারের এতিবৃতি হোল,
এবারে ফোনের কেরামতির কথা একটু বলি---
ফোন যতদিন তারে বাঁধা ছিল,
ততোদিন মানুষ খোলা স্বাধীন ছিল।
এখন ফোন তার বিহীন হয়েছে,
তাই ফোন এখন মানুষ কেই বেঁধে রেখেছে।
24 ঘন্টা ফোন ছড়া কোনো উপায় নাই,
তাই আজ ফোন সর্বস্ব যার পর নাই।
আঙুলেই দুনিয়া জয়,
আঙুলেই টিপে আত্মীয়তা বন্ধুত্ব হয়।
মুখে কথা বলার সময় কোথায় অযথা,
চ্যাট ওহোয়াটসআপ এতেই ব্যস্ত সদা।
মানুষে মানুষে নাই টাচ,
আছে স্মার্ট এর চ্যাট।
স্বর্গে "যোমরাজ" বেজায় খুশি,
করছেন কোটা পূরণ যতো খুশি।
তাই "যোমরাজ" ইয়ারওএন্ডিংয়েও মহা খুশি,
আনো লাশ ভারত থেকে যতো খুশি।
"ব্রহ্মাজিকে" দিতে হবেনা জবাব,
কারন ফোনের দৌলতে লাশের হবেনা অভাব।
কানে ফোন সেলফির দৌলতে,
রোজই মরছে কতো দিনে রাতে।
কথা ফোটেনি শিশুটির সেও আজ স্মার্ট,
চাই তার স্মার্ট ফোন ইউটিউবে টাচ।
স্কুল কলেজ পাঠশালায় লেখা পড়া,
কেহও নাইকো ফোন ছড়া।
স্মার্ট ফোনের দৌলতে---
হয়েছি আমরা স্মার্ট।
ঘরে বাইরে বাসে ট্রামে কানে ফোন--
হাতে চলছে আঙুলের কেরামত--
পটাপট টিপেই চলেছে চ্যাট।
মোবাইল এখন আঁধার যুক্ত
তাই সকল বাঁধাই এখন মুক্ত।
ব্যংক গুলোতে ঝুলবে তালা,
মোবাইল নয়তো ছেলে খেলা।
নেট ব্যাঙ্কিং, রেল বা প্লেনের টিকিট,
দিনরাত শপিং,দেশ বিদেশের পণ্য,
সকলি আঙুলের স্পর্শে মান্য।
আগেকার দিনে সাধু সন্ত----
জপতেন মালা হাতে আঙ্গুল দিয়ে,
আজকাল সকলেই টিপছেন স্মার্টে।
হাতে স্মার্ট ফোন যেন ব্রহ্মান্ডটাই মুঠোয়,
আজ মনেহয় মানুষের জন্য স্মার্ট ফোন
নাকি স্মার্ট ফোনের জন্যই মানুষ।
ফোনে ধর্ম,
ফোনেই কর্ম।
ফোনই শক্তি মান,
ফোনই শ্রেষ্ঠ বুদ্ধিমান।
ফোনেতেই যোগ ধ্যান,
ফোনেতেই বাড়ছে জ্ঞান।
ফোনের মহত্য কতো বলি আর,
ফোন যেন ঈশ্বরের শ্রেষ্ঠ উপহার।
||----anrc------04/02/2018-------||
||==≠====================||
Comments
Post a Comment