313>||শান্তি পুরের শান্তি বার্তা:||:

313>||শান্তি পুরের শান্তি বার্তা:||:--18/20/2018::--


শান্তিপুরে গোবিন্দুরের মোড়ে,
আমি আর শঙ্কর দা---
ছোট এক হোটেল দেখলাম-–-

গরম রুটি করছেন এক মহিলা।
ঢুকলাম সেই হোটেলে,
গরম রুটি খাবার লোভে,
দোকানদার::-- কি চাই বলুন,

আমরা::-- রুটি খাব হবে কি দা দা ?

দোকানদার::- খাবেন জখোন দাঁড়িয়ে কেন
বসে পড়ুন টেবিলে।
এখানে হাত ধোবেন না বা কিছু ফেললে
₹25 টাকা ফাইন।
হাত ধোবেন তো রাস্থায় গিয়ে হাত ধোবেন।
রাস্থা টা সরকারি, ওখানে জাইচ্ছা করতে পারেন।

দোকানদার::--কটা করে রুটি দেব?
সবজি বা ভাজা কি দেব?

আমরা::---কি দাম, কত করে রুটি সবজি?

দোকানদার::--রুটি তিন টাকা পিস,
সবজি ছয় টাকা প্লেট।

আমরা::--দুটো করে দিন,
আরো লাগলে পরে নেব।

দোকান দার::-- না না তেমনটি হবে না।
যত রুটি চান একবারই দেব।
একটা, দুটো,কি দশটা লাগবে যতটা।

আমরা::--অবাক হয়ে বললাম সেকি,
পরে রুটি লাগলে আর দেবেন না।

দোকান দার::-যা যা লাগবে একবারই পাবেন
দ্বিতীয় বার চাইলেও পাবেন না।

আমরা::-- থাক তবে থাক এমন শর্তে খাবার,
তার থেকে, না খাওয়াই অনেক ভাল ঢেড়।

এমন দোকান / হোটেল দেখেছেন কি কেউ,
কোথাও কোনদিন?
||----anrc---–19/02/2018----------–-||
||==========================||

Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)