309>||--Fb, w'App এ আছেন কি--||-

309>||--Fb, w'App এ আছেন কি--||

( আজ কাল কেউ বলেনা
কেমন আছেন,
সকলের প্রশ্ন Fb, w'App এ আছেন কি? )

আমি বলি---

সুখ শান্তি অলীক সপ্ন,
Fb, w'Appকে করযত্ন।
সুখ শান্তিতে হবে টা কি,
Fb, w'Appয়ে জিন্দেগী।
Fb, w'Appয়ে র মিথ্যাচার,
সুখ শান্তিতে জতো অনাচার।
যুগটা কি তা ভুলে গেছেন,
সত্য নয় কলি যুগে আছেন।
ত্রেতা,দ্বাপর গেছে জলাঞ্জলি,
বর্তমানের সক্রিয় আছেন কলি।
মিথ্যা চারের হবে যত বার বাড়ন্ত,
ততই হবে দেশ দুনিয়া অশান্ত।
কলি কালে দেশে হলে অশান্ত,
নেতাদের হবে দিন দিন বাড়ন্ত।
নেতাদের হলে বাড়ন্ত কলি হবে শান্ত,
কলি হলে শান্ত মানুষ মরবে জ্যান্ত।
তখন জ্যান্ত মরা কাঁধে তুলে,
Fb, w'Appয়ে তে পোস্ট করবে।
যে মরছে মরতে থাকুক,
Fb, w'Appয়ে ফটো উঠতে থাকুক।
সেলফি তে বিশেষ মজা,
টেনে নিয়ে এক ছিলিম গাঁজা।
গাঁজা টেনে সেলফি তুলতে,
মরছে কতো পথে ঘাটে।
যে মরছে মরুক না ভাই,
আমার শুধু সেলফি চাই।
এবার বলুন ভালো থাকবেন,
নাকি Fb, w'Appয়ে সেলফি তুলবেন।
ভালো থাকবার চিন্তা কোন আশাতে,
ভেজাল খাদ্যে, বিষ, জল বাতাসে।
এতো বিষ খেয়েও বেঁচে আছি,
এখনতো কলিকালের আছে বাকি।
এখন মাত্র গরু গুলো হোল 'মা',
সাধারণ মানুষের গর্দানে পা।
Fb, w'App এর বার বাড়ন্ত,
একি আর সহসা হবে শান্ত।
তাই কেউ চায়না ভালো থাকুন,
সকলেই চায় Fb,w'Appয়ে থাকুন।
||---anrc-------24/03/2018::------||
||========================||

Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)