312>||--বই ও ভালবাসা--||--

312>||--বই ও ভালবাসা--||

বই বা গ্রন্থ হলো লিখিত, মুদ্রিত,
ছবিসহ কিছু পাতলা পাতা সমাদৃত।
বই বা পুস্তক,কাগজ বা চর্মপত্রের সমষ্টি,
স্বজত্নে সাজিয়ে রাখা পত্রের সমষ্টি।
রক্ষামূলক মলাটের ভেতরে আবদ্ধ থাকা,
সু রক্ষার জন্য থাকে এক-ধারে-বাঁধা ।
যে লেখেন বই তাকে লেখক মানি,
বইয়ের একখন্ড কাগজকে পাতা জানি।
পাতার একেকটি দিককে পৃষ্ঠা বলি,
বইয়ের ইলেকট্রনিক সংস্করণ ই-বুক জানি।

বই কে তো বোঝায় সাহিত্যকর্ম,
জ্ঞানী জন বোঝেন বই এর মর্ম।
আদিতে শিলালিপি,পরে পান্ডুলিপি ছিল,
তারপরে মধ্যযুগে কাগজ আবিষ্কৃত হল।
বইয়ের মাধ্যমে মানুষের জ্ঞান সংরক্ষণ হয়,
উত্তর-প্রজন্মে জ্ঞানের ভান্ডার পৌঁছে দেয়।
বই ছাপাখানায় মুদ্রিত দোকানে বিক্রি হয়,
গ্রন্থাগারে সকলের জন্যে বই সংরক্ষণ হয়।

বই হোল ভালবাসার সর্বশ্রেষ্ঠ উপহার,
বইয়ের চেয়ে উত্তম উপহার কি হয় আর।
ভালবাসার থেকে শ্রেষ্ঠ কাজ আর নাই,
বই ও ভালবাসাতে জীবন মধুর হয় তাই।
ভালবাসাতে হয় জীবনের সব চাহিদা পূর্ন,
ভালবাসা ঈশ্বরের দান সদাই পরিপূর্ণ।
যদি ভালবাসা হয় সত্য ও পূর্ন,
জীবন হয় স্বর্গীয় সুখে পরিপূর্ণ।
লভ্য স্বর্গীয় সুখ প্রত্যাশিত সুখের উর্দ্ধে,
কতো ধ্যান তপস্যা স্বর্গীয় সুখের স্বার্থে।

মানুষ মাত্রেই থাকে বিভিন্ন রুচি বোধ,
চাওয়া-পাওয়া, রুচি-অরুচির বোধ।
ভিন্নতাতে ও খোঁজে অনুভূতির অর্থ,
মানুষ খোঁজে নিজের নিজের স্বার্থ।
ভালবাসাতে না হলে খুশি আনন্দ,
সে মানুষ তো নয়, জড় কিম্বা বুদ্ধিমন্দ।

বই তো মানুষের কাছে শ্রেষ্ঠ উপহার,
বই যেমনই হোক করেনা মিথ্যাচার।
ধন সম্পত্তি কতই থাক বইয়ের আদর শ্রেষ্ঠ,
বই ভালোবাসেনা এমন মানুষ মহা পাপিষ্ঠ।
ভালবাসতে প্রয়োজন একান্ত সততা,
বই এর জ্ঞান আহরণে প্রয়োজন একাগ্রতা।
বই অমূল্য সম্পদ জ্ঞান বর্ধনে,
ভালবাসও সম্পদ জীবন দর্শনে।
ভালবাসতে না জানলে জীবন বৃথা,
বইএর প্রতি অশ্রদ্ধা লজ্জার কথা।

ভালবাসায় হয়না খুশি সে নয় মানুষ,
বই পেলে হয়না খুশি সেও নয় মানুষ।
ভালবাসায় অনীহা মনুষ্য জড়বৎ লাশ তুল্য,
বই উপহারে অনীহা নিতান্ত বিষাক্ত কিট তুল্য।
ভালবাসা যেমন হৃদয়ের উপহার,
বই মানে তেমনই জ্ঞানের ভান্ডার।
ভালবাসার মর্ম বোঝে হৃদয় আছে যার,
বই এর মর্ম বোঝে জ্ঞানতৃষ্ণা আছে যার।
||----anrc---------26/03/2018::------||
||========================||

Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)