301>||----জীবনের কিছু সত্য:-----||
301>||----জীবনের কিছু সত্য:-----||
চল্লিশ করেছ পার--শিক্ষাগত শংসাপত্রেরআর কি দরকার। এখন দাম হোল কর্ম দক্ষতার।
পঞ্চাশ করেছ পর--- সৌন্দর্যের আর কি দাম। হবে ব্যর্থ রূপ চর্চা,বইতে হবে দেহের ভার।
ষাট বছরে--- নিতে হবে অবসর।যে পদেই থাকনা কেন নিতে হবে অবসর।
সত্তরের পরে ----কি হবে বাড়ি ঘরে। বড় আর ছোট কোন তফাত নেই। কারণ ছেলে-মেয়েরা সব বাইরে। বাড়িতে শুধু বুড়ো-বুড়ির কেবল ঠাঁই বাড়িতে।
আশিতে---পৌঁছলে টাকা থাকলেও দাম নেই তাঁর। হাঁটা চলার ক্ষমতা নাই
তখন দরকার জনবল সেটাই তো নাই।
নব্বইয়ে পৌঁছলে---বিছানায় পড়ে থাকা।
সন্তান রা দিলে সাথ, সার্থক বেঁচে থাকা।
নব্বই করলে পার---বেঁচে থাকাটাই বিড়ম্বনা মাত্র।
শেষ দিনের প্রতীক্ষায় কাটবে দিন রাত।
কে আপন কে পর থাকবে না চিন্তা।
কখন আসবে শুভ ক্ষণ জীবন প্রদীপ নেভার।
আজও আছেন কিছু ভাগ্য বান শত বৎসর করছেন পার।তাঁরাই কাটিয়েছেন বোধ হয় সুখের
জীবন।
শত বৎসর অতিক্রম করা নয় সহজ সাধ্য।
চিন্তা মুক্ত সুস্বাস্থ্য সুষ্ঠ জীবন উচিত আহার বিহার।
শত বৎসর পার করার শ্রেষ্ঠ হাতিয়ার।
||----anrc-----13/11/2016--------------||
||===================||
Comments
Post a Comment