304>|| এগিয়ে চলা ||

 304>|| এগিয়ে চলা ||

                 <---©➽-আদ্যনাথ--->

কেউ আমাকে জানুক বা না চিনুক 

তাতে কি আসে যায়,

নিজের বিশ্বাস যদি হয় অটল 

তবে সকল কিছুই পাওয়া যায়।


জানি নিজের মতন কেঊনাই 

এই সংসারে।

তথাপি শকুনের সেন দৃষ্টি রাখি 

সর্বত্র ভাগাড়ে।


জ্ঞানী আছে বহুজন 

নিজের নিকটে দূরে,

কাঁদলেই একটু আহা করে

সুখ দেখলেই হিংসায় জ্বলে।


নিজেকে নিজে না চিনলে

কে দেখাবে পথ,

পথ চলতে রবেনা কেউ সাথে

যতই কঠিন হোকনা সে পথ।


পথ তো কখনো কঠিন

কখনো মসৃণ,

সকলি নিজের চিন্তা ধারা

জীবন এগিয়ে চলার এক ধারা।

<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->

=======================


Comments

Popular posts from this blog

300>||-সর্বে ভবন্তু সুখিনঃ--||--

318>||-তন্ত্রসাধনা::---||

325>মিমির ছেলের জন্য। ( 12/06/2018.)