310>।।|যাবার প্র|তীক্ষায় || --+। যেতে তো হবেই ।।
310>|যাবার প্র|তীক্ষায় ||
<--©➽-আদ্যনাথ-->
অনেক তো হলো,আর নয়,
যেতে যে হবে, এবার বিদায়।
এবার, নীরবে শুধুই প্রতীক্ষা যাবার,
আর নাই ইচ্ছা নুতন কিছু দেখবার।
দিনমনি অস্থাচলগত প্রায়,
সুপ্ত মন এখন আছে প্রতীক্ষায়।
হয়নি অনেক কথা বলা,
তবুও যেতেই হবে এইবেলা।
অনেক তো হলো এবার লও আমারে,
জীবন প্রদীপের তেল যায় বুঝি ফুরায়ে।
হে মৃত্যু,দেও একটু ঠাই তোমার লোকে,
মিনতি তোমায় নিয়ে চলো ধরা থেকে।
ওই পুরণো ভাঙা মন্দিরের ধারে,
পুরণো সেই বট গাছ, পুকুরের পারে।
এখনো সেই জায়গায় দাড়িয়ে,
যেখানে ছিল বিষ বৎসর আগে।
অনের শান্তি ওই বটের নীচে,
একটু জিরিয়ে নেওয়া শুদ্ধ হওয়া নিতে।
আজ তো নিজেই চলে গেছি দূরে,
পুরণো ভাবনা গুলো ভাবায় বারে বারে।
চাইনা হিসাব কি পেলাম কি দিলাম,
কিহবে ভেবে কি ছিলাম কি পেলাম।
ভাবনা গুলো আজ এলোমেলো সব,
বলব কিন্তু মনে হয় বুঝি জীবন্ত সব।
অনেক ভেবেছি দীর্ঘ পথ চলে,
একটু নিরালায় বিশ্রামের খোঁজে।
সয়েছি অনেক অজানা পথে,
ভাবনার স্রোত আজ মরুভূমির মাঝে।
হয়তো নুতন স্রোতে ভেসেছিলাম নুতন উল্লাসে !
পুরানো স্মৃতি গুলি জীবন ছায়ায়
মিশেছে হরষে।
জানি ক্ষনিকের আনন্দ এই চাওয়া পাওয়া,
মরুভূমির ধুলিঝড়ের মলিনতা নিঃস্বাস প্রশ্বাসে।
দিনের তপ্ত বালুর সমুদ্রের প্রচন্ড তাপে,
রাতের হিমেল হওয়াতে দাঁতে দাঁত চেপে।
প্রাপ্তি কেবল মরীচিকার কুহেলিকা,
প্রেম ভালবাসা যেন নিষ্ঠুর প্রহেলিকা।
তবুও প্রতীক্ষা, কে জানে কি আছে মনে,
দিনরাত ভাবি, ভাবনা গুলি ছিল মনে।
তবুও ভুলতেচাই সকল বন্ধন,
কি হবে ব্যার্থ কিছু মনগড়া চিন্তন।
তবেকি সুপ্ত মনে এখনো বাঁচার আশা,
মনের জটিলতায় মেটেনা কোন আশা।
তবুও প্রার্থনা নিজ সত্তা কে ভূলতে,
চলে যেতে চাই অন্তিম অজানা পথে।
হয়তো অনেক কথাই বলার ছিল বাকি,
যে কথা না বলে আজ একটু চুপ থাকি।
রেখে গেলাম কিছু নিরব প্রেমের ব্যথা অন্তিম ক্ষণে,
জীবনের কিছু ভাবনা ভালবাসা মোহময়
এই ভুবনে।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
30/01/2021; রাত্রি:11:30 pm
============================
এসেছি যখন
যেতেতো হবেই তখন।
কিআছে মানুষের সামর্থ
পরে রবে সকল ঐশ্বর্য অর্থ।
আসা তো যাবার জন্যই
কে কবে চিরকাল যায় রয়ে।
যে যায় চলে আসে কি ফিরে।
কিআছে মানুষের সামর্থ
নদীর জল বয়ে যায় চলে
আর কি আসে ফিরে?
সমুদ্রে মিশে যায় একাকার হয়ে
জোয়ার ভাটার টানে উছলে পরে।
সেই নদীর জল আসে কি ফিরে
আমাকেও যেতে হবে চলে।
একটু সময় চাই কাটাবো কথা বলে
চোলে গেলে আর কি দেখা হবে ?
চলে গেলে তবেই তো স্থান খালি হবে,
নূতনকে তো জায়গা করে দিতে হবে।
তোমরা আছো ভালো, থাকো ভালো,
ব্যর্থ কেবল আমার চিন্তা কেন করো।
নূতনের স্থান তার অধিকার
পুরাতনের নাই কোন অধিকার।
সমাজ পাল্টে গেছে প্রগতির জোয়াড়ে
পুরাতনকে ধরে রাখবে কি করে।
পৃথিবীতে কিছুই রয়না স্থির
সকলি চঞ্চল অধীর।
তোবুও রয়েযায় কিছু
যার টান থাকে পিছু।
কেউ হয়তো চলে আশার লালসার ছলে
প্রকৃতির লীলা বলে সময় কে উপেক্ষা করে।
তাকেও যেতে হবে সকল কিছু ফেলে
অমোঘ শক্তি এই প্রকৃতির টানে।
Comments
Post a Comment